• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

​মোংলায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

notesofatik by notesofatik
June 9, 2026
in সারাদেশ
0
​মোংলায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Oplus_0

0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মোঃ মহিম ইসলাম, মোংলা (বাগেরহাট): মোংলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৯ জুন) সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় বাগেরহাট এবং মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।

আরো পড়ুন

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

মঙ্গলবার দুপুরে প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী।

​প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার সুমী বলেন, তারুণ্যের শক্তিই দুর্নীতি রুখতে পারে। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনা হৃদয়ে ধারণ করতে হবে এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় বাগেরহাটের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার এবং মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার।

​বিশেষ অতিথির বক্তৃতায় দুদক কর্মকর্তা মোঃ আবুল কাইয়ুম হাওলাদার বলেন, দুর্নীতি দমনের চেয়ে দুর্নীতি প্রতিরোধ করা শ্রেয়। তরুণ প্রজন্মকে দুর্নীতি প্রতিরোধে সচেতন ও সম্পৃক্ত করতেই দুদক দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

​সভাপতির বক্তব্যে মোঃ সেলিম দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমগ্র বিতর্ক প্রতিযোগিতা মডারেট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদি রায়। ​দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিএন স্কুল অ্যান্ড কলেজ। ​রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রজ্ঞা নূর। ​চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে উদ্দীপন গাইন।

​উল্লেখ্য, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনে সততা, নিষ্ঠা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে প্রতি বছরই দুদক ও স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটি এ ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

আরও পড়ুন

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি
সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি

August 29, 2026
5
Next Post
দশমিনায় কীটনাশক পানে যুবকের মৃত্যু, নেপথ্যে মানসিক অসুস্থতা

দশমিনায় কীটনাশক পানে যুবকের মৃত্যু, নেপথ্যে মানসিক অসুস্থতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In