• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর, সেবা থেকে বঞ্চিত উপকারভোগীরা

notesofatik by notesofatik
June 3, 2026
in সারাদেশ
0
জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর, সেবা থেকে বঞ্চিত  উপকারভোগীরা
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম চরম জনবল সংকটে কার্যত ভেঙে পড়েছে। চারটি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে একটি পদেও স্থায়ী কর্মকর্তা-কর্মচারী না থাকায় অফিসটি নামমাত্র কার্যক্রম পরিচালনা করছে। ফলে ভিজিডি কর্মসূচি, মাতৃত্বকালীন ভাতা, মহিলা উন্নয়ন সমিতি, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার অসংখ্য নারী।

জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রশিক্ষক, অফিস সহকারী ও অফিস সহায়ক—এই চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সর্বশেষ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন নুসরাত জাহান। তিনি ঢাকায় বদলি হওয়ার পর জিয়ানগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীকে কাউখালী উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি সপ্তাহে একদিন কাউখালী অফিসে এসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সেবা নিতে আসা নারীরা অফিসে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বিশেষ করে মাতৃত্বকালীন ভাতা ও ভিজিডি কর্মসূচির সুবিধাভোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামের বাসিন্দা লাইজু বেগম বলেন, মাতৃত্বকালীন ভাতার বিষয়ে খোঁজ নিতে কয়েকবার অফিসে এসেছি। কিন্তু অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী পাইনি। বারবার এসে ফিরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের বাসিন্দা মরিয়ম আক্তার বলেন, ভিজিডি কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসে এসেছিলাম। কিন্তু অফিসে কাউকে না পেয়ে ফিরে যেতে হয়েছে।

কাউখালীতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক অফিসার নূরে জান্নাত ফেরদৌসী বলেন, কাউখালী উপজেলা মহিলা বিষয়ক অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত সক্ষমতায় সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।

জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার বলেন, কাউখালী অফিসে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শূন্য পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জনবল সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সাধারণ সেবাগ্রহীতারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সেবা কার্যক্রম স্বাভাবিক হবে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
3
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
মহিপুর কে উপজেলা ঘোষণার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহিপুর কে উপজেলা ঘোষণার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In