• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে মাদকের বিস্তার উদ্বেগজনক, কঠোর অভিযানের দাবি এলাকাবাসীর

notesofatik by notesofatik
June 2, 2026
in সারাদেশ
0
কাউখালীতে মাদকের বিস্তার উদ্বেগজনক, কঠোর অভিযানের দাবি এলাকাবাসীর
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিয়াদ মাহমুদ, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে দিন দিন মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ ও সচেতন মহল। উপজেলা পরিষদের একাধিক আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ উঠেছে। মাদকপ্রবণ এলাকাগুলোর মধ্যে রয়েছে সন্ধ্যা নদীর তীরে অবস্থিত খাদ্যগুদাম এলাকা, আমরাজুড়ি ফেরিঘাট ও ইটভাটার আশপাশ, কেউন্দিয়া স্কুলের পেছনের এলাকা, সাহাপুরা, কাউখালী সদরের ইকোপার্ক সংলগ্ন নদীর পাড়, চড়বাঁশুরী, গান্ডতা, কুমিয়ান, কচুয়াকাঠি, চিরাপাড়া, বাঁশুরী, বিভিন্ন গুচ্ছগ্রাম, বেকুটিয়া পুরাতন ফেরিঘাট ও সেতুর নিচের এলাকা, মেঘপাল বাজার, হরিণধারা, গোপালপুর, রোঙ্গাকাটি, হোগলা বেতকা বাজার, কঁচা নদীর তীরবর্তী বাদামতলা এলাকা,নিলতী, তালুকদারহাট বাজার এবং শিয়ালকাঠি মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কসহ উপজেলার বিভিন্ন স্থান।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া কাউখালী সরকারি খাদ্যগুদাম এলাকা ও আবহাওয়া অফিসের পুকুরপাড় মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। তাদের দাবি, মাদকসেবীদের অনেকেই দুর্বৃত্ত প্রকৃতির হওয়ায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। ফলে তাদের পরিচয় সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোও কঠিন হয়ে পড়েছে।

উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বলেন, আইনশৃঙ্খলা সভায় আমরা বারবার মাদকের বিষয়টি তুলে ধরেছি। এরপরও মাদক কেনাবেচা ও সেবন চলতে দেখা যায়। কয়েক দফা মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর পুলিশের তৎপরতা কিছুটা বেড়েছে।

শিয়ালকাঠী ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানান, উঠতি বয়সের যুবকরা দলবেঁধে বিভিন্ন স্থানে মাদক সেবন ও মোবাইল জুয়ার আসর বসাচ্ছে। ইউনিয়নের একদিকে ভান্ডারিয়া ও রাজাপুর উপজেলার সীমানা এবং অন্যদিকে বেকুটিয়া সেতু থাকায় বহিরাগত কিছু মাদক ব্যবসায়ী স্থানীয়দের মাধ্যমে মাদক ছড়িয়ে দিচ্ছে।

চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জনপ্রতিনিধিরা বলেন, “আমাদের ইউনিয়নসহ পুরো উপজেলাজুড়ে এখন মাদকের বিস্তার উদ্বেগজনক। আইনশৃঙ্খলা সভায় বারবার আলোচনা হলেও কার্যকর ফল পাওয়া যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা কমিটির কয়েকজন সদস্য জানান, নবনির্বাচিত সংসদ সদস্যকে বিষয়টি অবহিত করা হলে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তারপরও মাদকসেবন ও বিক্রি বন্ধ হচ্ছে না। তাদের মতে, মাদকের কারণে চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।

কাউখালী থানার তদন্ত কর্মকর্তা মোঃ এবাদ আলী বলেন, “মাদক বিক্রেতা ও সেবনকারীদের একটি নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। উপজেলাকে মাদকমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর স্যার আমাদের মাদক নির্মূলে কঠোর নির্দেশনা দিয়েছেন। নিয়মিত অভিযান, মামলা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।তিনি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকল সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
3
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
5
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরের হামলায় নিহত শিশু ফাতেমার দাফন সম্পন্ন

খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরের হামলায় নিহত শিশু ফাতেমার দাফন সম্পন্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In