মো. বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী): শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীর দশমিনায় বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টায় দশমিনা সরকারি আবদুর রশিদ তাকুদার কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ র্যালী করেন।
বিক্ষোভ র্যালীটি উপজেলার শহীদ জিহাদ লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমরা আজও মধ্য যুগে পরে আছি। স্বাধীনতার পরবর্তী সুফল থেকে আজও বঞ্চিত। আজও নারীরা হিংস্র পশু রুপী কিছু নোংরা পুরুষের লালসার স্বীকার রামিসার মতো শিশুরা। বাংলাদেশের আনাচে কানাচে রামিসার মতো অনেক বোনেরা ধর্ষণ হচ্ছে। কয়েকদিন সরগম থাকলেও তা চাপা পরে যায়। আমরা চাই রমিসার ধর্ষণ ও হত্যার আসল সহস্য উদঘাটন করে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর সম্পন্ন করার দাবি জানাই।
তারা আরো বলেন, বিচার বিভাগকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে। রামিসার ধর্ষণ ও হত্যাকাীর বিচারের রায় ফাঁসি দাবি জাননো হয়।









