• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পুনর্বাসনের দাবিতে পায়রা বন্দর চেয়ারম্যানকে ব্যতিক্রমধর্মী ঈদের শুভেচ্ছা

notesofatik by notesofatik
May 24, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
পুনর্বাসনের দাবিতে পায়রা বন্দর চেয়ারম্যানকে ব্যতিক্রমধর্মী ঈদের শুভেচ্ছা
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে থাকা জিয়া কলোনীর ভূমিহীন পরিবারের সদস্যরা পুনর্বাসনের দাবিতে পায়রা বন্দরের চেয়ারম্যানকে ব্যতিক্রমধর্মী ঈদ শুভেচ্ছা কার্ড পৌছে দিলেন।

আজ রবিবার বেলা ১১ টায় হতদরিদ্র মানুষ পায়রা বন্দরের প্রধান ফটকে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান করে ব্যতিক্রমধর্মী ঈদ কার্ডের শুভেচ্ছা জানান। কলোনীর ভূমিহীন পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ অসংখ্য মানুষ এসময় উপস্থিত ছিলেন। পায়রা বন্দরের চেয়ারম্যানের একান্ত সচিব মু: আহসান হাবীব এই ঈদ কার্ডটি গ্রহণ করেন।

আরো পড়ুন

পটুয়াখালীতে নদীভাঙনের মুখে বাবা-দাদির কবর, কঙ্কাল সরিয়ে নিলেন নিজাম

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের পাশে ইটবাড়িয়া গ্রামে বেড়িবাঁধের স্লোপে জিয়া কলোনীর ভূমিহীন পরিবারগুলো ২০০৪ সাল থেকে বসবাস করে আসছেন। তৎকালীন সরকার আন্ধারমানিক নদীর পাড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের স্লোপে হতদরিদ্র পরিবারগুলোকে বসবাসের সুযোগ দেয়। তখন জঙ্গল সাফ করে দীর্ঘ ২০ বছর নানা প্রতিকূলতার মধ্যে জীবনঝুঁকি নিয়ে তারা বসবাস করে আসছেন। নদীতে মাছ ধরে, ইট ভাটায় কাজ করে, নির্মাণ শ্রমিক এবং কৃষি শ্রমিক হিসাবে বিভিন্ন টানাপোড়নের মধ্যে দিয়ে জীবন যাপন করছেন এরা। পায়রা বন্দর কর্তৃপক্ষ ২০২৩ সালে এই বেড়িবাঁধকে প্রশস্থ করে সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু করে। এই কাজ চলমান রয়েছে। ফলে তারা উচ্ছেদ শঙ্কায় পড়েন।

জিয়া কলোনীর ভূমিহীন পরিবারের সদস্য লাইলী বেগম বলেন, আমরা পায়রা বন্দরের সবচেয়ে কাছের মানুষ। বন্দরের বিল্ডিং এর পাশের বাঁধের ঢালে থাকি। আমাদেরকে যে কোন সময়ে উচ্ছেদ করা হতে পারে। তাই এই ঈদে আমরা (পায়রা বন্দর) চেয়ারম্যানকে আমাদের বাড়িতে দাওয়াত জানাইছি।

মোঃ ফোরকান হাওলাদার বলেন, ‘আমরা প্রতিদিন উচ্ছেদ আতঙ্কে থাকছি। আজকে বন্দরের চেয়ারম্যান স্যারকে ঈদের দাওয়াত দিতে আসছি। ঈদের দিনে তিনি যদি একবার আমাদের কলোনী দেখতে আসেন তাহলেই আমাদের অবস্থা বুঝতে পারবেন।”

পায়রা বন্দর কর্তৃপক্ষের টিয়াখালীর প্রশাসনিক ভবনের সাথে যুক্ত হওয়ার বিকল্প সড়ক হিসাবে পায়রা বন্দরের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের উপর দিয়ে সাড়ে পাঁচ কিঃমিঃ রাস্তা নির্মাণ করার কাজ শুরু করেছে। এই রাস্তা নির্মাণের জন্য জিয়া কলোনীসহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী প্রায় ১৩৬টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা হবে। এই পরিবারগুলো যেখানে বসবাস করে সেই জমির মালিক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তাই উচ্ছেদ করা হলেও কোন ধরনের ক্ষতিপূরণ বা পুনর্বাসন করা হবে না বলে জানা যায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দরিদ্র পরিবারগুলোর আকুতি, পায়রা বন্দরের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপুরনের টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৩,৪২৩ টি পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে। যা শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু জিয়া কলোনীর ভূমিহীন পরিবারগুলোর জন্য কোন ধরনের পুনর্বাসন, ক্ষতিপূরণ অথবা সহায়তা করা হচ্ছে না। ফলে এই পরিবারগুলো নতুন করে বাস্তুভিটাহীন হতে যাচ্ছে।

শাহানা বেগম বলেন, “সরকারের প্রয়োজন হলে রাস্তা করবে তাতে আমাদের কোন অসুবিধা নাই কিন্তু আমরা যারা রাস্তার পাশে ভূমিহীন আছি আমাদের মাথা গোজার ঠাইটুকু সরকার করে দিক। তাই অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবাররের মতো আমাদেরকে পুনর্বাসনের আওতায় আনা হোক।”

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের একেবারেই কাছেই জিয়া কলোনীর অবস্থান। কিন্তু চেয়ারম্যান মহোদয় কখনো এখানে আসেননি। তাই তিনি ঈদের দিনে এই পরিবারগুলোকে দেখতে আসবেন এটাই আমরা প্রত্যাশা করি। সেই সাথে উচ্ছেদের আগেই এই পরিবারগুলোর জন্য যথাযথ পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন।

আরও পড়ুন

পটুয়াখালীতে নদীভাঙনের মুখে বাবা-দাদির কবর, কঙ্কাল সরিয়ে নিলেন নিজাম
পটুয়াখালী

পটুয়াখালীতে নদীভাঙনের মুখে বাবা-দাদির কবর, কঙ্কাল সরিয়ে নিলেন নিজাম

September 9, 2026
5
জাতীয়তাবাদী মহিলা দলের  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
কলাপাড়া

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

September 9, 2026
6
দশমিনায় তেঁতুলিয়ার তীব্র স্রোতে নদীর ভাঙন  ২০টি কবর বিলীন,চরম আতংকে বাসিন্দারা
দশমিনা

দশমিনায় তেঁতুলিয়ার তীব্র স্রোতে নদীর ভাঙন ২০টি কবর বিলীন,চরম আতংকে বাসিন্দারা

September 9, 2026
6
গলাচিপার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বে মুহাম্মদ আল মামুন
গলাচিপা

গলাচিপার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বে মুহাম্মদ আল মামুন

September 9, 2026
4
গলাচিপায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার
গলাচিপা

গলাচিপায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার

September 9, 2026
4
মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কলাপাড়া

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 9, 2026
4
Next Post
ড্রেজিংয়ের ফলে পটুয়াখালী নদী বন্দরে স্বস্তি, ঈদ উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি

ড্রেজিংয়ের ফলে পটুয়াখালী নদী বন্দরে স্বস্তি, ঈদ উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In