• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, June 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

বঙ্গোপসাগরে নিখোঁজ পাঁচ জেলে, অপেক্ষার প্রহর গুনছে পরিবার

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 4, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
বঙ্গোপসাগরে নিখোঁজ পাঁচ জেলে, অপেক্ষার প্রহর গুনছে পরিবার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মোঃ মিজান রহমান, কুয়াকাটা: কুয়াকাটার পার্শ্ববর্তী ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন। দীর্ঘ সাত দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও স্থানীয় জেলেদের মাঝে শোক আর উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে।

নিখোঁজ জেলেরা হলেন—মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

আরো পড়ুন

আধুনিক পটুয়াখালীর রূপকার মোহাম্মদ কেরামত আলী’র ২২ তম মৃত্যুবার্ষিকী আজ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটা মৃত তিমি ভাসছে

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে একটি লাল রঙের ফাইবার নৌকা নিয়ে তারা ধুলাশ্বারের জেলে ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সাধারণত দুই দিনের মধ্যেই তারা ঘাটে ফিরে আসে। তবে এবার সাত দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস জানান, “আমার ভাইসহ আরও চারজন জেলে সমুদ্রে গিয়েছিল। এখন পর্যন্ত কোনো খবর না পেয়ে আমরা দিশেহারা। ধারণা করছি, নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।”

স্থানীয় জেলেরা বলছেন, নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের খোঁজে ব্যাকুল হয়ে দিন গুনছেন।

স্থানীয় আড়ৎদার সগীর বুড়া জানান, “ওই নৌকায় আমারও বিনিয়োগ ছিল। এখনো তাদের কোনো সন্ধান নেই। পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ।”

নিখোঁজ জেলেদের খোঁজে স্থানীয়ভাবে তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। ইতোমধ্যে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা নৌ পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান, “আমরা বিষয়টি জানার পর থেকেই কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। আবহাওয়া অনুকূলে এলে উদ্ধার অভিযান জোরদার করা হবে।”

এদিকে উপকূলজুড়ে জেলে পরিবারগুলো এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন।

আরও পড়ুন

আধুনিক পটুয়াখালীর রূপকার মোহাম্মদ কেরামত আলী’র ২২ তম মৃত্যুবার্ষিকী আজ
পটুয়াখালী

আধুনিক পটুয়াখালীর রূপকার মোহাম্মদ কেরামত আলী’র ২২ তম মৃত্যুবার্ষিকী আজ

June 3, 2026
5
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটা মৃত তিমি ভাসছে
কলাপাড়া

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটা মৃত তিমি ভাসছে

June 3, 2026
8
বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, আহত ৩; আটক ৪
পটুয়াখালী

বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, আহত ৩; আটক ৪

June 3, 2026
6
কুয়াকাটায় ভাড়া বাসার দরজা ভেঙে প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলাপাড়া

কুয়াকাটায় ভাড়া বাসার দরজা ভেঙে প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

June 3, 2026
50
মহিপুর কে উপজেলা ঘোষণার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কলাপাড়া

মহিপুর কে উপজেলা ঘোষণার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

June 3, 2026
6
উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট
কলাপাড়া

উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট

June 3, 2026
3
Next Post
রাঙ্গাবালীতে ফিশিং ট্রলার ডুবি, জীবিত উদ্ধার ১৪ মাঝিমাল্লা

রাঙ্গাবালীতে ফিশিং ট্রলার ডুবি, জীবিত উদ্ধার ১৪ মাঝিমাল্লা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
22
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In