• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, May 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

এমপি মোশাররফ হোসেনের আশ্বাসে কলাপাড়ার পাঁচ গ্রামের কৃষক স্বস্তিতে

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
May 10, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
এমপি মোশাররফ হোসেনের আশ্বাসে কলাপাড়ার পাঁচ গ্রামের কৃষক স্বস্তিতে
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসের আশ্বাসের প্রেক্ষিতে কলাপাড়ার পাঁচ গ্রামের কৃষকের মনে স্বস্তি ফিরে এসেছে। তারা এখন ফের সবজিসহ ধানের আবাদের ভরসা পেলেন। ভরসার আশ্রয়স্থল থেকে দৃঢ় মনোবল নিয়ে তারা গ্রামে ফিরে কৃষিকাজে মনোনিবেশ করলেন। জীবন-জীবিকার একমাত্র অবলম্বন নাওভাঙা-নিজকাটা খালের পানি কৃষিকাজে ১২ মাস ব্যবহারের নিশ্চয়তা পেয়ে মানুষগুলো যারপরনাই খুশি হয়েছেন। মানুষগুলো তাঁদের অভিব্যক্তি প্রকাশ করার মতো যুৎসই কথাও বলতে পারছিলেন না।

গত ২৮ এপ্রিল থেকে টানা বৃষ্টিতে বোরো ধানের ফলন নষ্ট হওয়ায় ন্যায্যদাম না পেয়ে অন্তত পাঁচ শত কৃষক পরিবারে নেমে আসে এক অমানিশার কালো ছায়া। একেতো ধানের ন্যায্য দাম মেলেনি। লোকসানের ধকলে নুয়ে পড়েছেন। কোমর সোজা করতে করলাসহ সবজির ক্ষেত তৈরি করছিলেন। এরই মধ্যে দুঃসংবাদ নেমে এসেছিল মিঠাপানি ব্যবহারের খালটি একটি মহল অপেশাদারী লোকজন মাছ চাষের নামে লিজ নিয়েছে।

আরো পড়ুন

পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মায়ের ওসিয়ত পূরণ সন্তানদের

কলাপাড়ায় দেড়’শ বছরের পুরনো মসজিদে খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন মুসল্লীরা

সংবাদটি গুটাবাছা, নাওভাঙা, চাঁদপাড়া, নিজকাটা ও পাখিমারার একাংশের কৃষকের মাথায় বাঁজ পড়ার অবস্থা হয়েছিল। এই খালের পানির ওপর নির্ভর করে পাঁচ শতাধিক কৃষক পরিবারের ধানসহ কৃষি উৎপাদনের কাজ জীবীকা নির্বাহ করে আসছিল। তারা এই পানি শুকিয়ে সেচ সংকট মোকাবেলা করতে পারেনি এবছর। তার উপরে লিজের খবরে চরম উৎকন্ঠায় পড়েন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কৃষক ইব্রাহিম খান জানান, বোরো ধানের দাম জোটেনি। লাখ টাকার লোকসান হয়েছে। তার উপর অর্ধলক্ষ টাকা খরচ করে করলার আবাদ শুরু করেছেন। তারপরও এমপি সাহেবের নির্দেশে খালের পানি ব্যবহারের সুযোগ পাওয়ায় এখন স্বস্তিতে আছেন।

মিলন তালুকদার জানান, ৪০ বিঘায় হাইব্রিড (বোরোর) আবাদ করে অন্তত দুই লাখ টাকা লোকসান হয়েছে। দাম পাইনি। গেল বছরের চেয়ে মণ প্রতি ৪০০ টাক কমে ৭০০ টাকায় বিক্রি করতে হয়েছে। তারপরও সেচের খালটির লিজের খবরে আগামি বছরে বোরোসহ সবজি চাষাবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

এমনকি তারা প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিজ বাতিল করে কৃষকের হাতে খালটির নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবিতে আবেদন করেছিলেন। প্রয়োজনে সরকারের রাজস্ব নিজেরা চাঁদা তুলে কোষাগারে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কলাপাড়া পৌরশহরে গত সপ্তাহে মানববন্ধন করার পরিকল্পনা চুড়ান্ত করেছিলেন। এমনকি স্থানীয় সংসদ সদস্যের কাছে কষ্টের কথা বলার জন্য অর্ধশত কৃষক তার বাসায় জড়ো হয়েছিলেন।

তিনি কৃষকের কষ্টের কথা আন্তরিকভাবে শুনে স্পষ্ট নির্দেশনা দিলেন কৃষকের কৃষি উৎপাদনে কোন সমস্যা তৈরি করা যাবে না। খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে থাকবে। যারা পানির প্রবাহ আটকে দিছে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ ও ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনার পাশাপাশি সকল ধরনের সহায়তার আশ্বাস দিলেন।

কৃষকরা এরপর থেকে এলাকায় গিয়ে সোৎসাহে ফের কৃষিকাজে নামলেন। কেটে যায় হতাশা। যেন গ্রাম পাঁচটির কৃষকরা উদ্যমী হয়ে ফিরলেন। জীবন-জীবিকার অবলম্বন কৃষিকাজে আরো বেশি আগ্রহ নিয়ে মাঠে নেমে পড়লেন। তারা তাঁদের প্রাণের দাবি ও সন্তান সন্তুতি নিয়ে বেঁচে থাকার অবলম্বনকে আকড়ে থাকার নিশ্চয়তা পেলেন। সাহস পেলেন ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে কোমর সোজা করে মাঠে কাজ করার।

তাঁদের প্রিয় নেতার এমন ইতিবাচক ভূমিকা এখন সবজির হাবখ্যাত গোটা নীলগঞ্জ ইউনিয়নে কৃষকের জন্য সুখের বার্তা বইছে। পাশাপাশি গোটা কলাপাড়ার কৃষকদের প্রতিবন্ধকতাকারী চক্রের জন্য একটি কঠিন হুশিয়ারি বার্তা হিসেবে প্রচার পাচ্ছে।

কুমিরমারা গ্রামের প্রবীণ কৃষক সুলতান গাজী বলেন, আমাদের এমপি মহোদয় কলাপাড়ার কৃষকের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অভিভাবক হিসেবে আমাদের জীবন-জীবীকার জন্য সঠিক উদ্যোগ নিলেন। এটি আমরা কখনো ভুলতে পারবো না। এমপি সাহেব খালের নিয়ন্ত্রণ কৃষকের কাছে রাখার ওয়াদা করার পাশাপাশি খনন করে মিঠা পানির ব্যবস্থার কথাও বলেছেন। এটি ছিল আমাদের প্রাণের দাবি। তিনি আমাদের মনের ভাষা বুজেছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনায় কৃষিকাজের স্বার্থে সকল খালের নিয়ন্ত্রণ কৃষকের কাছে ন্যস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে।

এই জনপদের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। কলাপাড়ার কৃষকের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোন কাজ এখানে করতে দেয়া হবে না। কেউ করতে পারবে না। খালবিল জলাশয় কৃষকরা স্বস্তির সঙ্গে নিয়ন্ত্রণ করবেন এটিই শেষ কথা। কৃষকের কৃষি উৎপাদন রক্ষায় তিনি সবসময় কৃষকের পাশে আছেন। থাকবেন পাশে। এটি স্পষ্ট বার্তা। এর কোন ব্যত্যয় মানা হবে না বলেও দৃঢ় মতামত ব্যক্ত করেন।

আরও পড়ুন

পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মায়ের ওসিয়ত পূরণ সন্তানদের
পটুয়াখালী

পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মায়ের ওসিয়ত পূরণ সন্তানদের

May 10, 2026
4
কলাপাড়ায় দেড়’শ বছরের পুরনো মসজিদে খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন মুসল্লীরা
কলাপাড়া

কলাপাড়ায় দেড়’শ বছরের পুরনো মসজিদে খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন মুসল্লীরা

May 10, 2026
2
মানবিক সমাজ গড়ার অঙ্গীকার: মির্জাগঞ্জে ‘আল হিকমাহ ফাউন্ডেশন বাজিতা’-এর আত্মপ্রকাশ
পটুয়াখালী

মানবিক সমাজ গড়ার অঙ্গীকার: মির্জাগঞ্জে ‘আল হিকমাহ ফাউন্ডেশন বাজিতা’-এর আত্মপ্রকাশ

May 10, 2026
16
কলাপাড়ায় তীব্র ভাঙনকবলিত রাবনাবাদ নদী থেকে ফ্রি-স্টাইলে অবৈধ বালু উত্তোলন, দেখার কেউ নেই
কলাপাড়া

কলাপাড়ায় তীব্র ভাঙনকবলিত রাবনাবাদ নদী থেকে ফ্রি-স্টাইলে অবৈধ বালু উত্তোলন, দেখার কেউ নেই

May 10, 2026
65
‎পটুয়াখালীতে গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুলিশ
পটুয়াখালী

‎পটুয়াখালীতে গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুলিশ

May 9, 2026
5
রাঙ্গাবালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে কবর ভাঙ্গচুর ও গাছ কাটার অভিযোগ
পটুয়াখালী

রাঙ্গাবালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে কবর ভাঙ্গচুর ও গাছ কাটার অভিযোগ

May 9, 2026
2
Next Post
পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মায়ের ওসিয়ত পূরণ সন্তানদের

পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মায়ের ওসিয়ত পূরণ সন্তানদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
9
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
21
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In