মির্জাগঞ্জ প্রতিনিধি: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পটুয়াখালী জেলা বিএনপি।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র সাবেক জেলা বিএনপির সদস্য মো. মোস্তাক আহমেদ পিনু, সাবেক জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম রনজু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন সুজন, সদস্য মোবারক আলী মুন্সি, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা খানম মঞ্জু-সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালীন বিভিন্ন পূজা মন্দিরে এ সময় অনুদান প্রদান করেন জেলা বিএনপি।









