• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের উপচে পড়া ভিড়

notesofatik by notesofatik
October 1, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের উপচে পড়া ভিড়
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গোফরান পলাশ, কলাপাড়া: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটায় ক্রমশে পর্যটকের ভিড় বাড়ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকেই পর্যটকরা আগমন করছেন কুয়াকাটায়। ইতোমধ্যে আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট গুলোর অধিকাংশই আগাম বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক বুকিং এর জন্য এখনও যোগাযোগ করছেন বলে জানিয়েছে হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন।

আজ বুধবার ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পূজা ও সাপ্তাহিক ছুটির বন্ধ। চার দিনের এ লম্বা ছুটিকে ঘিরে আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলো আগত পর্যটকদের বরণে প্রস্তুতি সম্পন্ন করেছে।

আরো পড়ুন

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

এবার পূজার ছুটিতে লক্ষাধিক লোক সমাগমের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। এতে মৌসুমের ঘাটতি কাটিয়ে উঠবে এমনটাই মনে করছেন তারা।

এদিকে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, সেনাবাহিনী সহ গোয়েন্দা সদস্যদের নজরদারীতে থাকবে সৈকত এলাকা। আগতরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে তা নিশ্চিত করতে প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

আবাসিক হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন সূত্র জানায়, কুয়াকাটায় ছোট বড় মিলে আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির হোটেল গুলোর বেশির ভাগই বুকিং রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেল গুলোতেও ৫০-৬০ ভাগ আগাম বুকিং রয়েছে। তবে শতভাগ বুকিং হয়ে যাবে এমনটাই আশা তাদের।

পর্যটন কর্পোরেশনের মোটেল ইয়ুথ ইন ও হলিডে হোমস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মোটেলে ৭৭ টি রুম রয়েছে। এরই মধ্যে ৯০ ভাগ রুম আগাম বুকিং হয়ে গেছে।

অভিজাত আবাসিক হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাস’র এজিএম আল-আমিন খান উজ্জ্বল বলেন, ২৮-৩০ সেপ্টেম্বর ৬০ ভাগ কক্ষ বুকিং রয়েছে এবং ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত রিসোর্ট এবং ভিলা শতভাগ বুক হয়েছে। এছাড়াও ৪-৬ অক্টোবর পর্যন্ত আশানুরূপ বুকিং রয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ জানান, চলতি সপ্তাহে দুর্গাপূজা আর সাপ্তাহিক ছুটি মিলে ৪দিনের ছুটিকে কাজে লাগাতে এরইমধ্যে কুয়াকাটায় থাকা প্রথম শ্রেণির আবাসিক হোটেলের প্রায় শতভাগ আগাম বুকিং হয়ে গেছে। ছোট-বড় আবাসিক হোটেল গুলোতেও ৬০-৭০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, পূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় প্রচুর সংখ্যক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। আগত পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত সহ তারা যেন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ দর্শনীয় স্পটগুলোতে ভ্রাম্যমাণ টহল নিয়োজিত রয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, শারদীয় দূর্গা পূজা ও পর্যটকদের নিরাপত্তায় পৌর কর্তৃপক্ষ, মহিপুর থানা পুলিশ, সেনা সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সড়ক মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্টের মাধ্যমে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

আরও পড়ুন

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক
দশমিনা

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক

September 5, 2026
6
এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট
কলাপাড়া

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

September 5, 2026
6
পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

September 5, 2026
5
গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ
গলাচিপা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

September 5, 2026
11
দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

September 5, 2026
2
রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

September 5, 2026
5
Next Post
মির্জাগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

মির্জাগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In