• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

আবারও চিকিৎসকশুণ্য কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল, বন্ধ রয়েছে সেবা

notesofatik by notesofatik
September 30, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
আবারও চিকিৎসকশুণ্য কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল, বন্ধ রয়েছে সেবা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: আবারও কুয়াকাটা হাসপাতাল চিকৎসক শুণ্য হয়ে গেছে। কর্মরত থাকা একমাত্র চিকিৎসক সুপ্রিয়া দাস ১৭ সেপ্টেম্বর বদলিজনিত কারণে অন্যত্র চলে গেছেন। এখন এখানকার চিকিৎসাসেবা বন্ধের উপক্রম হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন নামেই কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল। বছরের পর বছর এমনটাই চলে আসছে। নামেই সরকারি হাসপাতাল। চিকিৎসা সংকট কাটছে না।

জানা গেছে, এই হাসপাতালে চারজন জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক মেডিকেল অফিসার ও একজন মেডিকেল অফিসারসহ ছয় জন চিকিৎসকের পদ থাকলেও এখানে বর্তমানে কোন চিকিসক কর্মরত নেই। সিনিয়র স্টাফ নার্স কর্মরত রয়েছে পাঁচ জন। এছাড়া একজন ওয়ার্ড বয়, একজন ল্যাবরেটরী এটেনডেন্ট, একজন আয়া, একজন অফিস সহায়ক, একজন কুক, একজন পরিচ্ছন্নতা কর্মী কাগজপত্রে কর্মরত রয়েছে। এর মধ্যে আবার একজন ওয়ার্ড বয় প্রেষণে কলাপাড়ায় আর ল্যাবরেটরি এটেনডেন্ট প্রেষণে সিভিল সার্জন অফিস পটুয়াখালীতে কর্মরত রয়েছেন। চিকিৎসকসহ এই হাসপাতালটিতে মোট ১৭ জন পদায়ন করার কথা থাকলেও ১২টি পদ খালি রয়েছে। ফলে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। একজন উপসহকারী মেডিকেল অফিসার দিয়ে কখনো কখনো জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও বহির্বিভাগ চালানো হচ্ছে। তাও জোড়াতালি দিয়ে। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় চিকিৎসা সেবার এমন বেহাল দশায় এখানে আগত পর্যটকসহ সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন।

আরো পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

হাসপাতাল সংলগ্ন এলাকার বাসীন্দা ফারুক হোসেন জানান, এই হাসপাতালটি চালুর পর থেকে আজ অবধি পুর্ণাঙ্গভাবে লোকবল পদায়ন করা হয়নি। ফলে এখানকার পুলিশি থানা মহিপুর, লতাচাপলী ও কুয়াকাটা পৌরসভার লক্ষাধিক মানুষ তাদের চিকিসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জানা গেছে, ২০১০ সালের পহেলা জুলাই কুয়াকাটার ২০ শয্যার হাসপাতালে আফরোজা আকবর নামের একজন চিকিৎসক পদায়ন করা হয়। তিনি যোগদানের পর থেকেই চিকিৎসা সেবা শুরু হয়। কিন্তু ২০১১ সালের ৩ জানুয়ারি থেকে ওই চিকিৎসক লাপাত্তা হয়ে গেছেন। হাসপাতালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি। এরপর থেকেই হাসপাতালটিতে কখনো দুইজন, কখনো এক জন চিকিৎসক দিয়ে নামেই চিকিৎসা সেবা চালু ছিল। সবশেষ কর্মরত থাকা একমাত্র চিকিৎসক মুমসাত সায়েম পুনম দুই মাসের একটি কোর্সে অংশগ্রণের জন্য গত ১৭ এপ্রিল কর্মস্থল ত্যাগ করেন। এরপর থেকেই চিকিৎসক শূণ্য হয়ে যায় হাসপাতালটি। পরবর্তিতে ডাঃ সুপ্রিয়া দাস কর্মরত ছিলেন। তিনিও এ মাসের মাঝামাঝি সময়ে বদলিজনিত কারণে অন্যত্র চলে গেছেন। এখন চিকিৎসক শুণ্য হয়ে গেছে। ফলে পর্যটকসহ সাধারণ রোগিরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন। স্থানীয়রা জানান,এই হাসপাতালটি চালুর পর থেকে কখনো সম্পুর্ণ লোকবল পদায়ন করে পূর্ণাঙ্গভাবে চিকিৎসা সেবা চালু করা হয়নি। ফলে পর্যটন এলাকার চিকিৎসা সেবা নিশ্চিত হয়নি।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, পর্যটন এলাকার গুরুত্ব বিবেচনা করে এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিশ্চিতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন করে পুর্ণাঙ্গভাবে চালু করা দরকার। তিনি স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, কুয়াকাটাসহ কলাপাড়া উপজেলার স্বাস্থ্য বিভাগের জনবল সংকটসহ দ্রুত চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। তবে কুয়াকাটা হাসপাতালের জরুরি ও বহির্বিভাগ সচল রাখতে একজন উপসহকারী মেডিকাল অফিসারকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
16
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
12
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
9
দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
8
Next Post
পায়রা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

পায়রা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In