• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

পবিপ্রবিতে হিট উপ-প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

notesofatik by notesofatik
February 5, 2026
in পটুয়াখালী, বাউফল
0
পবিপ্রবিতে হিট উপ-প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) HEAT-ATF-PIN-13566 নম্বরের একটি উপ-প্রকল্পের সহযোগিতায় মেটাজেনমিক্স ও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আরো পড়ুন

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জহিরুল হক।

কর্মশালায় হিট প্রকল্পের সংশ্লিষ্ট গবেষক, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রথম অধিবেশনে প্রজাতি সনাক্তকরণে আণবিক কৌশল বিষয়ে সেশন পরিচালনা করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ (পিজিএস)–এর ডিন ও কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। দ্বিতীয় অধিবেশনে জিন-ভিত্তিক জীবাণু সনাক্তকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন বায়োটেকনোলজি বিভাগের ডা. আসমাউল হুসনা।

তৃতীয় অধিবেশনে পিসিআর ও সিকোয়েন্সিং ব্যবহার করে ব্যাকটেরিয়া এন্ডোসিম্বিয়ন্ট সনাক্তকরণের ব্যবহারিক পদ্ধতি বিষয়ে সেশন পরিচালনা করেন পবিপ্রবির উপ-উপাচার্য ও কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। শেষ অধিবেশনে আরএনএ সিক (RNA-Seq) ডেটা বিশ্লেষণ—পদ্ধতি ও প্রয়োগ বিষয়ে সেশন নেন জেনেটিক্স ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা।

কর্মশালার দ্বিতীয় দিনের সেশনগুলো ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষকেরা পরিচালনা করবেন বলে জানানো হয়।

হিট উপ-প্রকল্পের ম্যানেজার ও জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান বলেন, ‘গুণগত গবেষণা নিশ্চিত করতে আধুনিক গবেষণা পদ্ধতি ও নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই HEAT প্রকল্পের আওতায় গবেষকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটি কয়েকটি ধাপে পরিচালিত হচ্ছে, যেখানে প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকেরা অংশগ্রহণকারীদের প্রাথমিক ধারণা ও দিকনির্দেশনা দিচ্ছেন।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘মানবজীবনে অণুজীবের ভূমিকা অপরিসীম। অণুজীব সম্পর্কে সঠিক ও গভীর জ্ঞান অর্জনে মলিকুলার বায়োলজির গুরুত্ব অত্যন্ত বেশি। এ ক্ষেত্রে মেটাজেনোমিক্স একটি আধুনিক ও কার্যকর প্রযুক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘HEAT প্রকল্পের আওতায় মেটাজেনোমিক্স বিষয়ক এই উপ-প্রকল্প আধুনিক কৃষি ও জীববৈজ্ঞানিক গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে গবেষকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ তৈরি হবে।’ তিনি আরও বলেন, ‘এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো গবেষণায় আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করা, যা উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরও পড়ুন

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ
পটুয়াখালী

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

August 8, 2026
11
ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের
গলাচিপা

ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের

August 8, 2026
3
চবির ৩৬তম সিনেট সভায় পটুয়াখালীর রুমী
পটুয়াখালী

চবির ৩৬তম সিনেট সভায় পটুয়াখালীর রুমী

August 8, 2026
11
কলাপাড়ায় মা-মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ
কলাপাড়া

কলাপাড়ায় মা-মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

August 8, 2026
9
একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
কলাপাড়া

একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

August 8, 2026
6
কলাপাড়া হাসপাতালে ১৬ মাস পর বিনা খরচে সিজারিয়ান কার্যক্রম চালু
কলাপাড়া

কলাপাড়া হাসপাতালে ১৬ মাস পর বিনা খরচে সিজারিয়ান কার্যক্রম চালু

August 8, 2026
18
Next Post
দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণঅধিকার পরিষদের ১১ নেতা-কর্মী 

দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণঅধিকার পরিষদের ১১ নেতা-কর্মী 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In