• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, August 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ধান কাটার চেষ্টা, আতঙ্কে কৃষক পরিবার

notesofatik by notesofatik
December 21, 2025
in সারাদেশ
0
চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ধান কাটার চেষ্টা, আতঙ্কে কৃষক পরিবার
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ‎ভোলার চরফ্যাশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে এক কৃষক পরিবারের প্রায় ১০০ বছরের ভোগদখলকৃত জমি দখল ও পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. বিল্লাল নামে এক বিএনপির কর্মীর বিরুদ্ধে।

‎ঘটনাটি চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রাম ৩ নম্বর ওয়ার্ডে।

আরো পড়ুন

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় পাচার, তিন যুবককে নির্যাতন করে মুক্তিপণ দাবি

বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিল উপজেলা প্রশাসন

‎অভিযোগকারী হলেন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে মো. আবুল কালাম ও তার ছোট ভাই মো. নুরুল ইসলাম।

‎অভিযুক্ত হলেন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালিমুল্লার ছেলে মো.বিল্লাল। তিনি ওই ওয়ার্ডের বিএনপির কর্মী।

‎অভিযোগে আবুল কালাম ও তার ছোট ভাই নুরুল ইসলাম জানান, আমিনাবাদ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড হালিমাবাদ গ্রাম আমিনাবাদ মৌজার জেএল নং-৬৬ এর বিভিন্ন দাগে আমার দাদা মৃত আব্দুল হাসিমের নামে প্রায় ৯ একর ৬০ শতাংশ জমি রয়েছে। ওয়ারিশ সূত্রে আমার বাবা আব্দুল খালেক জমির মালিক হন। এরপর আমরা বাবা মৃত্যুবরণ করার পর ওয়ারিশ সূত্রে আমরা জমির মালিক হয়েছি। আমার দাদা ও আমার বাবার আমল থেকে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে ওই জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অভিযুক্ত মো. বিল্লাল জমি দখলে মরিয়া হয়ে ওঠেন।

‎তারা অভিযোগে আরও জানান, বিল্লাল বিএনপির ক্ষমতার প্রভাব দেখিয়ে আমাদের জমি দখল ও বর্তমানে জমির ধান কাটার চেষ্টা করছেন। এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এ ঘটনায় আমরা চরফ্যাশন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। আদালত জমির কাগজপত্র পর্যালোচনা করে জমির ওপর বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। মামলার নম্বর- ৩৬১/২৫। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত বিল্লাল জমি দখল ও ধান কাটার পায়তারা অব্যাহত রেখেছেন এবং আমাদেরকে জমি ছেড়ে দিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে আমরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে স্থানীয় একাধিক কৃষক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আবুল কালাম ও তার ছোট ভাই নুরুল দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করছেন। তারা ধান রোপণ করেছেন। ৫ আগস্টের পর মো. বিল্লাল নামে এক যুবক বিএনপির কর্মী পরিচয়ে জমি দখল ও চাষাবাদ করা ধান কেটে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এতে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। প্রশাসন যেন অবিলম্বে পদক্ষেপ নেয়। এবং ভুক্তভোগীরা যেন ন্যায় বিচার পায়।

‎অভিযুক্ত মো. বিল্লাল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দাদা অলিউল্লাহ ও তার ভাই মুজাফফর ৭ একর ২০ শতাংশ জমির মালিক ছিলেন। ওয়ারিশ সূত্রে আমার বাবা কালিমুল্লা ওই জমির মালিক। আমরা কারো জমি দখলের চেষ্টা করছি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

‎চরফ্যাশন থানার (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, ওই জমির ওপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত নিষেধাজ্ঞা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় পাচার, তিন যুবককে নির্যাতন করে মুক্তিপণ দাবি
সারাদেশ

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় পাচার, তিন যুবককে নির্যাতন করে মুক্তিপণ দাবি

August 3, 2026
21
বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিল উপজেলা প্রশাসন
সারাদেশ

বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিল উপজেলা প্রশাসন

August 3, 2026
2
বাগেরহাটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্য, প্রতারক গ্রেফতার
সারাদেশ

বাগেরহাটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্য, প্রতারক গ্রেফতার

August 3, 2026
2
আমতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ
সারাদেশ

আমতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ

August 3, 2026
3
আমতলীর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন
সারাদেশ

আমতলীর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

August 3, 2026
3
বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণে নারী-শিশুসহ ৩ জন দগ্ধ, তদন্তে পুলিশ
সারাদেশ

বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণে নারী-শিশুসহ ৩ জন দগ্ধ, তদন্তে পুলিশ

August 3, 2026
2
Next Post
বাউফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঝরে গেল চার বছরের হাফসার প্রাণ

বাউফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঝরে গেল চার বছরের হাফসার প্রাণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In