• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, August 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

চরফ্যাশনে চরের জমির মালিকানা নিয়ে টানটান উত্তেজনা, সংঘর্ষ ঠেকাল পুলিশ

notesofatik by notesofatik
December 20, 2025
in সারাদেশ
0
চরফ্যাশনে চরের জমির মালিকানা নিয়ে টানটান উত্তেজনা, সংঘর্ষ ঠেকাল পুলিশ
0
SHARES
72
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:‎ ভোলার চরফ্যাশনে চরের জমির মালিকানা ও পাকা ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাইরে কৃষিজমিতে দু’পক্ষের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরো পড়ুন

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় পাচার, তিন যুবককে নির্যাতন করে মুক্তিপণ দাবি

বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিল উপজেলা প্রশাসন

‎মানববন্ধনে অংশ নেওয়া প্রথম পক্ষের প্রতিনিধি, লালমোহনের বাসিন্দা ও দক্ষিণ-পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বজলুর রহমান ও কৃষক ফারুক আখন, সিরাজুল ইসলাম অভিযোগে জানান, ১৯৭২ সালে ২ হাজার ৭০৫ জন কৃষকের নামে যৌথ কৃষি খামারের জন্য প্রায় ৩ হাজার ৮০৫ একর জমি বন্দোবস্ত নেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী ওই জমিতে কৃষকরা চাষাবাদ ও ধান রোপণ করেন। ধান পাকলে চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকার ও তার লোকজন জোরপূর্বক পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করেন।

এতে কৃষকরা ধান রক্ষা ও নিজেদের অধিকার আদায়ের দাবিতে শনিবার দুপুরে জমিতে মানববন্ধনে করেন। এসময় রেজাউল করিমের লোকজন হামলার চেষ্টা করেন। তখন পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

‎অন্যদিকে মানববন্ধনে অংশ নেওয়া দ্বিতীয় পক্ষের প্রতিনিধি কৃষক মো. আবু তাহের, ইলিয়াছ, ইয়ানুর নুরজাহান অভিযোগে জানান, ভূমিহীনদের জমি না থাকায় দক্ষিণ চর আইচা মৌজায় ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ৩৬৫ জন ভূমিহীন কৃষক সরকারের কাছে জমি বন্দোবস্তের আবেদন করেন। আবেদনমালা অনুযায়ী সরকার তাদের অনুকূলে জমি বন্দোবস্ত দিয়ে কবুলিয়ত ও খতিয়ান প্রদান করে। প্রায় ২৬ বছর ধরে তারা ওই জমিতে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। পাশাপাশি তারা বিডিএস জরিপেও অন্তর্ভুক্ত রয়েছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎তারা আরো জানান, সম্প্রতি বজলুর রহমান ও ফারুক আখন জালিয়াতির মাধ্যমে ভুয়া খতিয়ান তৈরি করে ভূমিহীনদের ভোগদখলীয় জমি কৃষক সমিতির সদস্যদের বলে দাবি করছেন এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। শনিবার শতাধিক লোক নিয়ে পাকা আমন ধান কাটতে গেলে কৃষকের বাধার মুখে পড়েন তারা। তবে আমরা কোনো সংঘর্ষে জড়াতে চাই না এবং আইন ও প্রশাসনের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।

‎চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকার বলেন, পূর্ব চর আইচা মৌজায় আমার কোনো জমি নেই। কৃষকরা আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দিই। আমি সবসময় আইন মেনে চলেছি এবং ভবিষ্যতেও কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। প্রকৃত মালিকানা যাদের, তারাই জমি পাবেন।

‎সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান বলেন, দুই পক্ষের মানববন্ধনের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান করার জন্য বলা হয়েছে। কেউ আইন নিজের হাতে নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় পাচার, তিন যুবককে নির্যাতন করে মুক্তিপণ দাবি
সারাদেশ

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় পাচার, তিন যুবককে নির্যাতন করে মুক্তিপণ দাবি

August 3, 2026
20
বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিল উপজেলা প্রশাসন
সারাদেশ

বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিল উপজেলা প্রশাসন

August 3, 2026
2
বাগেরহাটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্য, প্রতারক গ্রেফতার
সারাদেশ

বাগেরহাটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্য, প্রতারক গ্রেফতার

August 3, 2026
2
আমতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ
সারাদেশ

আমতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ

August 3, 2026
3
আমতলীর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন
সারাদেশ

আমতলীর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

August 3, 2026
3
বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণে নারী-শিশুসহ ৩ জন দগ্ধ, তদন্তে পুলিশ
সারাদেশ

বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণে নারী-শিশুসহ ৩ জন দগ্ধ, তদন্তে পুলিশ

August 3, 2026
2
Next Post
পটুয়াখালীবাসীর উদ্যোগে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীবাসীর উদ্যোগে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In