• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পটুয়াখালীতে অটো ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেফতার, চারটি অটোগাড়ী উদ্ধার

notesofatik by notesofatik
December 4, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
পটুয়াখালীতে অটো ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেফতার, চারটি অটোগাড়ী উদ্ধার
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর মহিপুর থানায় ট্যুরিস্ট পরিচয়ে অটো চালককে ছুরিকাঘাত ও অটোগাড়ী ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইকৃত চারটি বোরাক অটোগাড়ী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা পুলিশ কর্তৃক প্রদানকৃত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

আরো পড়ুন

পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ

ইমামকে ফাঁসাতে ধর্ষণ মামলা, পিবিআই তদন্তে গ্রেফতার নারী

গত ১ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের নতুন বাজার বেড়িবাঁধ এলাকায় ট্যুরিস্ট পরিচয়ে অটোগাড়ী ডেকে নিয়ে চালক মোঃ মুছাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত অটোগাড়ী ছিনতাই করে নেয় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় মহিপুর থানায় ০১ ডিসেম্বর পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-০১।

মামলা দায়ের হলে পুলিশ সুপার পটুয়াখালী’র নির্দেশনায় মহিপুর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্তে মাঠে নামে। ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মূল আসামীদের শনাক্ত করা হয়।

পরে ২ ডিসেম্বর ২০২৫ তারিখ পটুয়াখালী জেলা ও বরিশালের বিভিন্ন এলাকা থেকে যৌথ অভিযানে সাতজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নাসির হাওলাদার (৩৯), মোঃ শাহীন হাওলাদার (২২), মোঃ জাকির হোসেন গাজী (৪৫), মোঃ লিটন আকন (৫৭), মোঃ জসিম হাওলাদার (৩৮),আবুল বাশার (৩৫) ও মোঃ রাহাত হাওলাদার (২৭)।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী রাহাত হাওলাদারের বাড়ির আঙ্গিনা থেকে বিভিন্ন সময়ে ছিনতাই করা মোট চারটি অটোগাড়ী উদ্ধার করা হয়।

ভিকটিম মোঃ মুছা জানান, তার বড় ভাইয়ের বোরাক অটোগাড়িটি তিনি মাঝে মাঝে চালাতেন। ৩০ নভেম্বর সকালের পর এক পর্যায়ে সন্ধ্যায় কুয়াকাটা চৌরাস্তায় অবস্থানকালে একজন ট্যুরিস্ট পরিচয় দেওয়া ব্যক্তি তার মোবাইল নম্বর সংগ্রহ করে পরদিন ভোরে সূর্যোদয় স্পটে নিয়ে যাওয়ার কথা বলে। নির্ধারিত সময় অনুযায়ী পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে মারধর ও ছুরিকাঘাত করে অটোগাড়ী ছিনতাই করে নেয়।

তদন্তে জানা গেছে, আসামিরা অটোগাড়ী ছিনতাই করে তা পরিবর্তন, মডিফাই ও রং পরিবর্তনের মাধ্যমে ক্রেতা সংগ্রহ করে বিক্রি করে। তারা আন্তঃজেলা ছিনতাইচক্রের সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় এমন অপরাধে জড়িত।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধের বিষয়টি স্বীকার করেছে। এদের মধ্যে মোঃ নাসির হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ছিনতাইচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা যাচাইয়ের কাজ চলছে। এই অপরাধে যারা সম্পৃক্ত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ
পটুয়াখালী

পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ

September 22, 2026
1
ইমামকে ফাঁসাতে ধর্ষণ মামলা, পিবিআই তদন্তে গ্রেফতার নারী
পটুয়াখালী

ইমামকে ফাঁসাতে ধর্ষণ মামলা, পিবিআই তদন্তে গ্রেফতার নারী

September 22, 2026
2
পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার
পটুয়াখালী

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

September 22, 2026
4
পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

September 22, 2026
6
সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত
পটুয়াখালী সদর

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

September 21, 2026
8
বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
পটুয়াখালী

বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

September 21, 2026
9
Next Post
‎মির্জাগঞ্জে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎মির্জাগঞ্জে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In