উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ম্যানগ্রোভ বন সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে মোংলার চিলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে যুব পরামর্শ সভা।
বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (BEDS)-এর উদ্যোগে এবং গ্লোবাল নেচার ফান্ডের (GNF) সহযোগিতায় পরিচালিত ম্যানগ্রোভ সংরক্ষণ প্রকল্পের আওতায় এ যুব পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় ম্যানগ্রোভ বন সংরক্ষণ, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত তরুণ প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণে নিজেদের মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আয়োজকদের প্রত্যাশা, তরুণদের অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে ম্যানগ্রোভ বন সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা তৈরি হবে।










