বাগেরহাটে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃক প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তন কওে বসত ভিটা ও ধর্মিয় প্রতিষ্ঠান রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী।
বাগেরহাট প্রেসক্লাবে সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বসতভিটা, পৈতৃক সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান, পারিবারিক কবরস্থান, নির্মাণাধীন মসজিদ ও মাদ্রাসার জন্য নির্ধারিত জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ সংবাদ সম্মেলন করেন। এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরিফুল ইসলাম বাবু বলেন, বাগেরহাট জেলার ১৬৪ নম্বর চিতলী মৌজায় (পিজিসিবি) প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইন তাদের বসতবাড়ি ও পৈতৃক সম্পত্তির মধ্যভাগ দিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব জমিতে বসতবাড়ি, ভাড়ায় পরিচালিত দোকানঘর এবং ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, একই জমিতে পারিবারিক কবরস্থান, নির্মাণাধীন তিনতলা মসজিদ এবং মাদ্রাসার জন্য নির্ধারিত জমিও রয়েছে। প্রস্তাবিত উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন স্থাপন করা হলে নিরাপত্তা দূরত্ব ও নির্মাণসংক্রান্ত বিধিনিষেধের কারণে জমির স্বাভাবিক ব্যবহার, ভবিষ্যৎ আবাসন, ব্যবসা সম্প্রসারণ এবং সম্পত্তির বাজারমূল্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শরিফুল ইসলাম বাবু বলেন, “আমরা দেশের উন্নয়ন কিংবা বিদ্যুৎ প্রকল্পের বিরোধী নই। তবে বিকল্প রুটের সম্ভাবনা যাচাই না করে কেন মানুষের বসতভিটা ও ভবিষ্যতে নির্মাণযোগ্য জমির মধ্যভাগ দিয়ে সঞ্চালন লাইন নেওয়া হবে, সেটিই আমাদের প্রশ্ন।” আমরা গ্রামবাসী গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছি। পাশাপাশি আইনজীবীর মাধ্যমে পিজিসিবি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তবে সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় কিংবা চএঈই কর্তৃপক্ষের কাছ থেকে আবেদনের বিষয়ে কোনো লিখিত সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট এলাকার প্রায় অর্ধশত নারী-পুরুষ উপস্থিত হয়ে তাদের দাবী তুলে ধরেন। এ রিপোর্ট লেখার সময় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।#










