পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষিতত্ত্ব বিভাগে নবনিযুক্ত সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদকে বরণ করে নিয়েছেন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। একই অনুষ্ঠানে বিভাগটির পদোন্নতিপ্রাপ্ত দুই সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান ও পর্ণা দাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় নবনিযুক্ত সহকারী অধ্যাপককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় এবং পদোন্নতিপ্রাপ্ত দুই শিক্ষককে অভিনন্দন জানানো হয়।










