• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বিশ্ববিদ্যালয়

সুপ্রিম কোর্টের আদেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ সহকারী অধ্যাপকের যোগদান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 23, 2026
in বিশ্ববিদ্যালয়
0
সুপ্রিম কোর্টের আদেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ সহকারী অধ্যাপকের যোগদান
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন সহকারী অধ্যাপক যোগদান করেছেন। রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান, কৃষিতত্ত্ব ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে তাঁরা যোগদান করেন।

 

আরো পড়ুন

পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গ্রুপ সেমিফাইনালে পবিপ্রবি: দলকে ভিসির অভিনন্দন

যোগদানকারী তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা। তাঁরা তিনজনই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে তাঁরা মেধাতালিকায় স্থান অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও অন্যান্য দায়িত্ব পালন করে আসা এই তিন কর্মকর্তা শিক্ষক হিসেবে যোগদানের সুযোগ পাওয়ায় তাঁদের অভিজ্ঞতা ও একাডেমিক দক্ষতা কাজে লাগবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট অনেকে।

 

জানা গেছে, শিক্ষক পদে নিয়োগের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। তাঁদের নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে ওই রিটের কার্যকারিতা স্থগিত হওয়ায় তাঁদের যোগদানের পথ সুগম হয়।

 

নবনিযুক্ত শিক্ষকদের দাবি, ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অতীতে তাঁদের শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হয়েছে। তাঁদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন শিক্ষক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তাঁরা।

 

তাঁরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রায় ২০ বছর চতুর্থ গ্রেডের পদে চাকরি করার পর শিক্ষক হওয়ার আকাঙ্ক্ষা থেকেই ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে যোগদান করেছেন। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান জনবল ও বাজেট কাঠামোর মধ্যেই এ নিয়োগ সম্পন্ন হওয়ায় অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই তাঁদের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

এদিকে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি পক্ষের বিরোধিতা এবং এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের বিষয়েও অভিযোগ তুলেছেন নবনিযুক্ত শিক্ষকরা। তাঁদের দাবি, নিয়োগের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। এ ঘটনায় বারটান নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত শামসুজ্জোহা নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন তাঁরা।

 

নবনিযুক্ত শিক্ষকদের অভিযোগ, ওই রিট পিটিশনে উপস্থাপিত তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তাঁদের সামাজিক ও পেশাগত মর্যাদাহানির কারণ হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তাঁরা দাবি করেন।

 

তাঁরা আরও জানান, প্রকাশিত সংবাদে মানহানির অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আরও পড়ুন

পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন
বিশ্ববিদ্যালয়

পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন

November 22, 2026
2
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গ্রুপ সেমিফাইনালে পবিপ্রবি: দলকে ভিসির অভিনন্দন
বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গ্রুপ সেমিফাইনালে পবিপ্রবি: দলকে ভিসির অভিনন্দন

November 21, 2026
2
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ববি ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার
বিশ্ববিদ্যালয়

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ববি ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার

November 21, 2026
7
রাজশাহী থেকে ফেরার পথে পথে নিষিদ্ধ আওয়ামীলীগের হাতে হয়রানির শিকার ববি ফুটবল টিম
বিশ্ববিদ্যালয়

রাজশাহী থেকে ফেরার পথে পথে নিষিদ্ধ আওয়ামীলীগের হাতে হয়রানির শিকার ববি ফুটবল টিম

November 19, 2026
3
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারাল পবিপ্রবি
বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারাল পবিপ্রবি

November 19, 2026
3
পবিপ্রবির নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের নতুন ডিন ট্রেজারার অধ্যাপক আতিকুর রহমান
দুমকি

পবিপ্রবির নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের নতুন ডিন ট্রেজারার অধ্যাপক আতিকুর রহমান

November 18, 2026
8

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
4

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In