• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, November 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বিশ্ববিদ্যালয়

অশান্তি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গাকৃবি – গাকৃবি উপাচার্য

গণদাবী ডেস্ক:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 24, 2026
in বিশ্ববিদ্যালয়
0
অশান্তি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গাকৃবি – গাকৃবি উপাচার্য
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, বোমাবাজি, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

 

আরো পড়ুন

সুপ্রিম কোর্টের আদেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ সহকারী অধ্যাপকের যোগদান

পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন

শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সমুন্নত রাখার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কৃষি অনুষদ ভবনের নিচে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা, নৈরাজ্য কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্র হতে পারে না। বিশ্ববিদ্যালয় হবে মুক্তচিন্তা, জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন, মানবিকতা ও সুস্থ মূল্যবোধ বিকাশের নিরাপদ ও আদর্শ পরিবেশ। এমনকি দেশের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে—এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের আইনের আওতায় এনে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং মানুষের জান-মালের সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। হত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে একটি দেশ ও তার শিক্ষাব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

 

একটি পতিত স্বার্থান্বেষী মহল নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে সাধারণ শ্রমজীবী মানুষকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে—এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। শ্রমজীবী মানুষের ঘাম, শ্রম, অধিকার ও মর্যাদাকে সম্মান করতে হবে, তাঁদের কোনো স্বার্থান্বেষী মহলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না।

 

বাংলাদেশ আজ বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে কৃষি, অর্থনীতি, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। গবেষণা, উৎপাদন, শিল্পায়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে দেশ যখন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে, তখন সহিংসতা, অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণের পরিপন্থী। দেশের অর্জনকে ম্লান করা কিংবা মানুষের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা ছড়িয়ে উন্নয়নের স্বাভাবিক পথ রুদ্ধ করা কোনোভাবেই কাম্য হতে পারে না।

 

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মানুষ নির্ভয়ে বসবাস করবে, শিক্ষার্থীরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে জ্ঞানচর্চা করবে এবং বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে। অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আমাদের অবস্থান সুস্পষ্ট, দৃঢ় ও আপসহীন।”

 

নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা প্রদানের প্রতিষ্ঠান নয়, এটি জাতির বিবেক, মনন, মুক্তচিন্তা ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার অন্যতম প্রধান কেন্দ্র। তাই শিক্ষাঙ্গনের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জ্ঞান, যুক্তি, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও দায়িত্বশীল সমাজ গঠনে অবদান রাখতে চাই।”

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ আবু আশরাফ খান, কৃষি ও জৈবসম্পদ প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন, পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মোঃ মসিউল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মোঃ আব্দুল বাছেত মিয়া, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন, পরিচালক (আইসিসিই) অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, আইএফএসপি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক. ড. মোঃ আশরাফুল হক, পরিচালক (যানবাহন) প্রফেসর ড. মোহাম্মেদ জিয়াউদ্দিন কামাল, কীটতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আহসানুল হক স্বপন, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোঃ মন্জুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় সার্বভৌমত্ব, জননিরাপত্তা, আইনের শাসন ও শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের আদেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ সহকারী অধ্যাপকের যোগদান
বিশ্ববিদ্যালয়

সুপ্রিম কোর্টের আদেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ সহকারী অধ্যাপকের যোগদান

November 23, 2026
286
পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন
বিশ্ববিদ্যালয়

পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন

November 22, 2026
5
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গ্রুপ সেমিফাইনালে পবিপ্রবি: দলকে ভিসির অভিনন্দন
বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গ্রুপ সেমিফাইনালে পবিপ্রবি: দলকে ভিসির অভিনন্দন

November 21, 2026
6
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ববি ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার
বিশ্ববিদ্যালয়

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ববি ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার

November 21, 2026
10
রাজশাহী থেকে ফেরার পথে পথে নিষিদ্ধ আওয়ামীলীগের হাতে হয়রানির শিকার ববি ফুটবল টিম
বিশ্ববিদ্যালয়

রাজশাহী থেকে ফেরার পথে পথে নিষিদ্ধ আওয়ামীলীগের হাতে হয়রানির শিকার ববি ফুটবল টিম

November 19, 2026
3
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারাল পবিপ্রবি
বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারাল পবিপ্রবি

November 19, 2026
5

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In