বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে দুমকি উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে মিছিলটি উপজেলার থানাব্রিজ থেকে শুরু হয়। পরে পিরতলা বাজার ও নতুন বাজার প্রদক্ষিণ করে লেবুখালী-বগা সড়ক হয়ে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার প্রমুখ।
মিছিল শেষে উপজেলা যুবদলের সহসভাপতি মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি মো. জাকির আলম মিলন।
এ সময় বক্তারা পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানান। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ফ্যাসিবাদীদের বিভিন্ন ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে যুবদল সব সময় মাঠে থাকবে।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









