“মানুষের সাথে-মানবতার সাথে” এ শ্লোগান নিয়ে ” আঙিনায় সবজি চাষ” প্রকল্পের আওতায় হাশেম – রোকেয়া সমাজ উন্ময়ন সংস্থার উদ্যোগে ২০২৬ সালে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪০ জন প্রান্তিক কৃষক- কৃষানীর মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরন ও রক্ষনাবেক্ষন করার জন্য নগদ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) হাজিখালী ডিজিটাল স্মার্ট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও বোতলনুনিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি রোকেয়া বেগম, সাধারন সম্পাদক শ.ম.দেলোয়ার হোসেন দিলিপ, সহকারি মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন, ইউনিয়ন কৃষি সুপারভাইজার মিসেস সানিয়া আক্তার, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, হাজিখালী ডিজিটাল স্মার্ট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম তালুকদার, সংস্থার সাবেক সম্পাদক নুর হোসেন প্যাদা, কোষাধ্যক্ষ মারুফা মনি।
সভায় কৃষক- কৃষানীদের পক্ষে বক্তব্য রাখেন -আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ ফকির, হারুন হাওলাদার ও মাহমুদা বেগম।
এ অনুষ্ঠানে ইউনিয়নের ৪০ জন ক্ষুদ্র কৃষক-কৃষানীর মাঝে সাত প্রকারের সবজি বীজ ও নগদ ৫’শ টাকা করে অর্থ প্রদান করেন প্রধান অতিথি সংস্থার সভাপতি আবুল হাশেমসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।









