• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

বিএনপি ও শ্রমিক দল নেতার সালিশে জেলেকে বেত্রাঘাত ও জরিমানা

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 16, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
বিএনপি ও শ্রমিক দল নেতার সালিশে জেলেকে বেত্রাঘাত ও জরিমানা
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় বলাৎকারের অভিযোগ তুলে সালিশ-বৈঠকে এক জেলেকে ১০ বেত্রাঘাত ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জেলে আব্দুস সালাম ওই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম গিয়াসউদ্দিন হাওলাদার। ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার গাজী ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোসলেম গাজীর নেতৃত্ব ও নির্দেশনায় সালিশের নামে ওই জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, শনিবার রাতে স্থানীয় সজিব, রাব্বি, ঈসা, জাহিদ ও মো. সজিবসহ কয়েকজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে মারধর করেন। পরে ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোসলেম গাজী ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদারসহ কয়েকজন তাঁকে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে পাঁচ হাজার টাকা জরিমানা ও ১০ বেত্রাঘাতের সিদ্ধান্ত দেওয়া হয়। একপর্যায়ে দেলোয়ার গাজী লাঠি দিয়ে পিটিয়ে তাঁর ডান হাতের একটি আঙুলে গুরুতর জখম করেন।

আরো পড়ুন

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

আব্দুস সালাম দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি এ ধরনের কোনো কাজ করেননি। মিথ্যা অভিযোগ সাজিয়ে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ছেলেটির বাবা কবির খান, মা শহরভানু ও খালা শাহভানু জানান, এ বিষয়ে তাঁরা আগে কিছুই জানতেন না। বিএনপি কার্যালয়ে গিয়ে বিষয়টি জানতে পারেন। এ নিয়ে তাঁদের কোনো অভিযোগও ছিল না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোসলেম গাজী সালিশ ও বেত্রাঘাতের বিষয়টি স্বীকার করে জানান, অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে এভাবে সালিশ করার এখতিয়ার তাঁদের রয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।

ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার গাজী বলেন, ‘ভাই, ঘটনা একদম সত্য। আমরা যে বিচার করেছি, তা খুবই সামান্য। আরও কঠিন বিচার হওয়া উচিত ছিল। এলাকার লোকজন ধরেছে, তাই মিলিয়ে-মিশিয়ে দিয়েছি। থানায় দিলে কঠিন বিচার হবে, তাই দিইনি।’ তিনি সালিশের বিষয়টি নিয়ে গর্ববোধ করেন। তবে মেম্বারি নির্বাচন নিয়ে সমস্যা রয়েছে এবং এ কারণে তাঁরা কিছুটা সমস্যা সৃষ্টি করতে শুরু করেছেন বলেও দেলোয়ার গাজী দাবি করেন।

ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নাসির উদ্দিন জানান, তিনি বিষয়টি জানেন না। খোঁজখবর নিয়ে দেখছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে থানা কমিটির নেতৃবৃন্দকে অবহিত করা হবে।

তবে স্থানীয় লোকজন জানান, শ্রমিক দল সভাপতি মোসলেম গাজী ও বিএনপির সদস্য দেলোয়ার গাজী সম্পর্কে ভাই। তাঁরা দলের প্রভাব খাটিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, তিনি বিষয়টি জানেন না। কেউ লিখিত অভিযোগ দেননি।

আরও পড়ুন

পটুয়াখালী

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

November 22, 2026
1
পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

November 22, 2026
1
গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ
গলাচিপা

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

November 22, 2026
2
দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা
পটুয়াখালী

দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা

November 22, 2026
7
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি
পটুয়াখালী

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি

November 22, 2026
9
গলাচিপায় শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান
গলাচিপা

গলাচিপায় শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান

November 21, 2026
4
Next Post
মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন নদী গর্ভে সড়ক ও ফসলি জমি

মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন নদী গর্ভে সড়ক ও ফসলি জমি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In