পটুয়াখালী দশমিনা উপজেলায় সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
গত শুক্রবার রাত ১১ ঘটিকায় ইলিয়াস কে উপজেলার নলখোলা বাসস্ট্যান্ড এবং শনিবার বিকেলে আলীপুর হাট থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাতলীগ নেতারা হচ্ছেন উপজেলর আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আলীপুর ইউনিয়নের রত্তন মুন্সির ছেলে মোঃ ইলিয়াস আহমেদ মুন্সি(৩৫) এবং আলীপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও আলীপুর ইউনিয়নের রমানাথসেন গ্রামের মিলন চন্দ্র শীলের ছেলে জায় চন্দ্র শীল(২০)
থানা সূত্রে জানা যায়, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। ঐ ঘটনায় দশমিনা থানা পুলিশ একটি মামলা দায়ের করে যার নং ২৫/২০২৬। ঐ মামলায় আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতির ও সাংগঠনিক সম্পাদকের সম্পৃক্ততার থাকায় পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারে চলতি বছের ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করায় ঐ মামলায় গত শুক্রবার রাতে আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে এবং শনিবার বিকেলে সাংগঠনিক সম্পাদক কে গ্রেফতার করে শনিবার সকালে সাভাপতিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয় । সাংগঠনিক সম্বাপাদককে রবিবার সকালে আাদালতে প্রেরন করা হবে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।









