• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আমতলী

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তালতলীতে সাইকেল র‍্যালি: পরিচ্ছন্নতা অভিযান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 14, 2026
in আমতলী
0
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তালতলীতে সাইকেল র‍্যালি: পরিচ্ছন্নতা অভিযান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান প্রদান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানির দাবিতে বরগুনার তালতলীতে সাইকেল র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আরো পড়ুন

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ; বাস ভাঙচুরের ঘটনায় ১২ জন আটক

বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে গ্রাম পুলিশের চাকরি: নিয়োগ বাতিলের দাবিতে অভিযোগ

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পায়রা (বুড়িশ্বর) নদীর ইলিশ রক্ষা কমিটি, পিপীলিকার পাঠশালা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী, নদীভাঙনকবলিত মানুষ ও পিপীলিকা পাঠশালার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির সাইকেল র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ধরার আমতলী-তালতলীর সমন্বয়ক আরিফুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন নিশানবাড়িয়া ইউনিয়নের সদস্য বাবুল মিয়া, পায়রা (বুড়িশ্বর) নদী ইলিশ রক্ষা কমিটির সম্পাদক বাবুল হাওলাদার, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর, পিপীলিকা পাঠশালার শিক্ষক হাসান মাস্টার এবং শুভ সন্ধ্যা রক্ষা কমিটির সদস্য জাহাঙ্গীর সিকদার। এ সময় বন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আরিফুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে হবে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন ও সংকট সমাধানে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে। তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রসহ সব জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তর ঘটাতে হবে।

ধরার নেত্রী কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ২০৫০ সালের মধ্যে প্রকৃত শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে।

পায়রা (বুড়িশ্বর) নদী ইলিশ রক্ষা কমিটির বাবুল হাওলাদার বলেন, পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর করপোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। স্থানীয় বীজ, ঐতিহ্যগত ও আদিবাসী জ্ঞান, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ুসহনশীল খাদ্য উৎপাদন এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

রফিকুল ইসলাম অন্তর বলেন, টেংরাগিরি ইকোপার্ক রক্ষা করতে হবে। নদী, সমুদ্র, বন, ভূমি, মাটি, প্রাণী ও জীববৈচিত্র্যের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বক্তারা বলেন, জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান সবচেয়ে কম হলেও দেশটি এর ভয়াবহ ক্ষতিকর প্রভাবের শিকার। এ সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন

আমতলী

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ; বাস ভাঙচুরের ঘটনায় ১২ জন আটক

November 19, 2026
3
বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে গ্রাম পুলিশের চাকরি: নিয়োগ বাতিলের দাবিতে অভিযোগ
আমতলী

বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে গ্রাম পুলিশের চাকরি: নিয়োগ বাতিলের দাবিতে অভিযোগ

November 17, 2026
6
আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে পাঠদান
আমতলী

আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে পাঠদান

November 16, 2026
4
আমতলীতে ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা
আমতলী

আমতলীতে ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

November 15, 2026
2
আমতলী এলজিইডি’র হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন
আমতলী

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন

November 15, 2026
4
আমতলীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন
আমতলী

আমতলীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন

November 14, 2026
3
Next Post
দশমিনায় ধানের রাজ্যে কমলার ব্যাপক ফলন: হাসি ফুটেছে উদ্যোক্তা আনিছের মুখে

দশমিনায় ধানের রাজ্যে কমলার ব্যাপক ফলন: হাসি ফুটেছে উদ্যোক্তা আনিছের মুখে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In