পটুয়াখালী দশমিনা উপজেলায় সন্ত্যারস বিরোধী মামলায় ছত্রলীগ নেতাকে গ্রেফতার করে থানা পুলিশ গত শুক্রবার রাত ১১ ঘটিকার সময় উপজেলার নলখোলা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাতলীগ নেতা হচ্ছেন উপজেলর আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আলীপুর ইউনিয়নের রত্তন মুন্সির ছেলে মোঃ ইলিয়াস আহমেদ মুন্সি।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্যরাসী কার্যক্রম পরিচালনা করে। ঐ ঘটনায় দশমিনা থানা পুলিশ একটি মামলা দায়ের করে যার নং ২৫/২০২৬। ঐ মামলায় আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতির সম্পৃক্ততার থাকায় শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারে চলতি বছের ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করায় ঐ মামলায় গত রাতে আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।









