শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের খলিসাখালী স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান মাস্টার বলেন, এর আগেও তিনি বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে বিগত সরকারের আমলে নির্বাচনে অন্যায়ভাবে ভোটের সিল মেরে তাঁকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করেছেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর ভূমিকা রয়েছে। ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হলে বদরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।
সভায় উপস্থিত ভোটার ও নেতাকর্মীরা স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।










