• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাউফল প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 12, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর বাউফল উপজেলার মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি বৃদ্ধি ও অভিভাবকদের সচেতনতা তৈরির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বেলা ১১টার সময় মাদরাসার হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. জাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন অত্র মাদরাসার ক্বারী মো. রফিকুল ইসলাম।

সমাবেশে শিক্ষার মানোন্নয়নে করণীয়, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক শরীফ মো. মনিরুল ইসলাম, সিনিয়র মৌলভী মাওলানা মো. জাকির হোসাইন, সিনিয়র মৌলভী মাওলানা মো. নুরুজ্জামাল, সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী, সহকারী শিক্ষিকা রোকেয়া সুলতানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন সিকদার এবং শিক্ষার্থীদের অভিভাবক মো. মোশারেফ হোসেন খন্দকার ও মো. খোকন চৌকিদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শ্রেণিকক্ষে পাঠদান করলেই একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়; পাশাপাশি বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি, নিয়মিত পড়ালেখার খোঁজখবর নেওয়া এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাও জরুরি।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় আসছে কি না, পড়ালেখায় মনোযোগী হচ্ছে কি না এবং কোনো বিষয়ে পিছিয়ে পড়ছে কি না, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে মাদরাসার সুপার মাওলানা মো. জাহিদুল হক শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে উপস্থিত অভিভাবকরা মাদরাসার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মাদরাসা কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সার্বকভাবে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

আরও পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
পটুয়াখালী

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

November 22, 2026
1
পটুয়াখালী

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

November 22, 2026
2
পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

November 22, 2026
1
গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ
গলাচিপা

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

November 22, 2026
2
দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা
পটুয়াখালী

দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা

November 22, 2026
8
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি
পটুয়াখালী

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি

November 22, 2026
9
Next Post
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত একজন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত একজন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In