• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাগেরহাট

মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের

মোঃ সোহরাব হোসেন রতন, বাগেরহাট

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 11, 2026
in বাগেরহাট
0
মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা (৬৯) এবং তাঁর স্ত্রী ঝর্না আলমের (৬২) বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।

দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাগুলো দায়ের করেন দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল।

আরো পড়ুন

বাগেরহাটে পিজিসিবি’র বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তন করে বসতভিটা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সংবাদ সম্মেলন 

মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১: আদালতে প্রেরণ

দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তাঁদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ২০২৫ সালের ১৮ মার্চ তাঁরা কমিশনে সম্পদ বিবরণী জমা দেন।

সম্পদ বিবরণীতে শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য দেন। এর মধ্যে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকা স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকা অস্থাবর সম্পদ। বিপরীতে তিনি ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকার দায় উল্লেখ করেন।

তবে দুদকের যাচাইয়ে তাঁর নামে ৩ কোটি ২১ লাখ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শাহিনুল আলম ছানা ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। পাশাপাশি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেছেন। এ মামলায় ঘটনার সময়কাল ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, তিনি সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া দোকানভাড়া ও কৃষি খাত থেকে ১০ লাখ ৬৫ হাজার টাকা আয় দেখানোর পাশাপাশি সঞ্চয়সহ বৈধ সম্পদ ১৪ লাখ ৩ হাজার টাকা বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

শাহিনুল আলম ছানা মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের বাসিন্দা। তিনি মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বক্তব্য জানতে শাহিনুল আলম ছানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দুদকের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল বলেন, মামলা দুটির তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, আসামি শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলম পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

বাগেরহাটে পিজিসিবি’র বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তন করে বসতভিটা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সংবাদ সম্মেলন 
বাগেরহাট

বাগেরহাটে পিজিসিবি’র বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তন করে বসতভিটা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সংবাদ সম্মেলন 

November 23, 2026
2
মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১: আদালতে প্রেরণ
বাগেরহাট

মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১: আদালতে প্রেরণ

November 22, 2026
6
সারা দেশে আওয়ামীলীগের সহিংসতার প্রতিবাদে মোংলার চিলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল
মোংলা

সারা দেশে আওয়ামীলীগের সহিংসতার প্রতিবাদে মোংলার চিলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল

November 21, 2026
3
মোংলায় গ্ৰামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা: যুবক আটক
মোংলা

মোংলায় গ্ৰামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা: যুবক আটক

November 21, 2026
3
সুন্দরবনে মাটির নিচে মিলল অস্ত্রের বিশাল ভান্ডার: উদ্ধার করল কোস্টগার্ড
মোংলা

সুন্দরবনে মাটির নিচে মিলল অস্ত্রের বিশাল ভান্ডার: উদ্ধার করল কোস্টগার্ড

November 17, 2026
3
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ
মোংলা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ

November 15, 2026
5
Next Post
নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি – পবিপ্রবি ভিসি: প্রফেসর ড. হেমায়েত

নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি - পবিপ্রবি ভিসি: প্রফেসর ড. হেমায়েত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
4
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In