• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, November 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home কুয়াকাটা

প্রকৃতির অপার সৌন্দর্যের চর বিজয়ে কমছে পাখির কলতান, ছোট হয়ে আসছে লাল কাঁকড়ার মিছিল অন্তরায় স্থানীয় জেলেসহ পর্যটকদের বাধাহীন বিচরণ: বাড়ছে সবুজের আস্তরণ

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 10, 2026
in কুয়াকাটা
0
প্রকৃতির অপার সৌন্দর্যের চর বিজয়ে কমছে পাখির কলতান, ছোট হয়ে আসছে লাল কাঁকড়ার মিছিল  অন্তরায় স্থানীয় জেলেসহ পর্যটকদের বাধাহীন বিচরণ: বাড়ছে সবুজের আস্তরণ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মাত্র ১০ বছর আগে ‘চর বিজয়’-এর আবিষ্কার। জেলেদের ভাষায়, ‘হাইরের চর’। কুয়াকাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পুব-দক্ষিণ দিকে সাগরবক্ষে এই চরটির অবস্থান। চারদিকে থৈ থৈ পানি। লাখো লাল কাঁকড়া আর হাজার হাজার পাখির অবাধ বিচরণ এই চরে। আনুমানিক পাঁচ কিলোমিটার দীর্ঘ ও আড়াই কিলোমিটার প্রস্থ চরটির আয়তন। আগে বর্ষা মৌসুমে জোয়ারে ডুবে থাকত। কিন্তু এখন জেগে থাকে। শীতকালে চরটি সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী হয়ে ওঠে। পানির প্লাবন থাকে না। এখন কিছু গুল্মজাতীয় লতাপাতা জন্মেছে। ক্রমশ বাড়ছে সবুজের আস্তরণ। পরিণত হচ্ছে সবুজের গালিচায়। বেড়ে উঠছে ঝাউ ও গোলগাছ।

 

আরো পড়ুন

আলোচিত তারকামাণের হোটেল ইস্তানবুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসন

কুয়াকাটায বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

চরটিতে যখন সাধারণ জেলেদের উপস্থিতি থাকে না কিংবা পর্যটকদের বিচরণ থাকে না, তখন এটি পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়। লাল কাঁকড়ার মিছিলে বেলাভূমি লালচে রং ধারণ করে। কিন্তু জেলে ও পর্যটকদের বাধাহীন বিচরণের কারণে পাখি কিংবা লাল কাঁকড়ার স্বাভাবিক বিচরণ অনেকটা বিপন্ন হচ্ছে। চরটিতে এখন পর্যটক-দর্শনার্থীদের অবাধ বিচরণ রয়েছে। লাল কাঁকড়া ধাওয়া করা হয়। পাখিদের উত্যক্ত করা হয়। জেলেদের জাল দিয়ে চরের চারদিকে সূক্ষ্ম ফাঁসের জাল দিয়ে বেষ্টনী তৈরি করা হয়। এসব কারণে জালে আটকে মারা পড়ছে পাখি। এ ধরনের পরিবেশ ও প্রতিবেশবিনাশী কর্মকাণ্ড চলছে হরহামেশাই।

 

চরটির চারপাশে বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা অবাধে শিকার করা হয়। কোনো নিয়ম-কানুনের বালাই নেই। সবকিছু চলছে অবাধে। যেন পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের তাণ্ডব চলছে। এসব দেখার কেউ নেই। কলাপাড়া উপজেলা প্রশাসন, বন বিভাগ ও মৎস্য বিভাগ—সবাই যেন নির্বিকার। মাঝে মাঝে নৌ-পুলিশ নামকাওয়াস্তে রেণু পোনা শিকার বন্ধে অভিযান চালায়, তাও কালে-ভদ্রে। বাকি সময় সবকিছু থাকে অরক্ষিত।

 

জেলেদের ভাষ্য, এই চরটির খাঁড়িতে (গভীর পানিতে) বর্ষায় প্রচুর ইলিশ ধরা পড়ে। ধরা পড়ে অন্যান্য প্রজাতির সামুদ্রিক মাছও। তাই এখানে ট্রলার নিয়ে জাল পাতার ক্ষেত্রে রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকে। নিয়ন্ত্রকের স্বীকৃত আশীর্বাদ থাকতে হয়। এ জন্য বর্ষা মৌসুমে প্রভাবশালী ট্রলারমালিকেরা বিগত এক যুগ ধরে নিয়ন্ত্রককে মোটা অঙ্কের টাকা দিয়েছেন—এমন জনশ্রুতি রয়েছে। মাছের আধিক্য চরটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। তবে ২০২১ সালে পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের পর এখানে মাছের প্রাপ্যতা কমেছে। এ নিয়ে জেলেদের মধ্যে নানা ধরনের অনুমাননির্ভর কথাবার্তা রয়েছে।

 

পরিবেশ সংগঠক কেএম বাচ্চুর অভিযোগ, চরটি যেহেতু পাখি ও লাল কাঁকড়ার অভয়ারণ্য, তাই নৌপথে পর্যটকদের বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। তীরের বেলাভূমিতে উঠলেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জীববৈচিত্র্য দেখতে পর্যটক-দর্শনার্থীদের উদ্বুদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি সূক্ষ্ম ফাঁসের জাল পাতা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। লাল কাঁকড়া ধাওয়া করা ও পাখিদের উত্যক্ত করা বন্ধ করতে হবে। অন্যথায় চরটির মূল আকর্ষণ হারিয়ে যাবে।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ ছাড়া চরটি আদৌ বনায়নের উপযোগী কি না, তা নিয়ে গবেষণা করা প্রয়োজন। কারণ, সাগরের মধ্যে কিংবা নদীর পাশে এ পর্যন্ত যেসব চর জেগে উঠেছে, সেগুলোর প্রত্যেকটিতেই প্রাকৃতিকভাবে ম্যানগ্রোভ কিংবা নন-ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে উঠেছে। কৃত্রিমভাবে বনাঞ্চল সৃষ্টি করতে হয়নি।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান মনির জানান, এ চরটিতে পাখি, লাল কাঁকড়াসহ পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরিবেশবাদীদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। চরটিকে পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করতে হবে। ইকোট্যুরিজমের আওতায় এর সঠিক বাস্তবায়ন করতে হবে। এ জন্য সরকারি পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

 

কুয়াকাটা সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, এ চরটিতে পর্যটকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে বিচরণ করতে হবে। কারণ, পরিবেশ-প্রতিবেশ, অতিথি পাখি ও লাল কাঁকড়ার স্বাভাবিক বিচরণ—কোনো কিছুরই ক্ষতি করা যাবে না। বোটে সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা নিশ্চিত করতে ট্যুর গাইডদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাখি যেন মারা না পড়ে, সে জন্য মাছ ধরার বেড়জাল বন্ধে নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশকে বলা হয়েছে। রাতে কেউ যাতে সেখানে অবস্থান করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এ ছাড়া জেলেদেরও আশঙ্কা, দিনের বেলা ছাড়া ওই চরটি ভ্রমণ করা ঠিক নয়। কারণ, সেখানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। ইতিপূর্বে দুই বছর আগে সেখানে জেলেদের ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে লুটপাট করেছে। এ কারণে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করে পর্যটকদের বিচরণের অনুমতি দেওয়া প্রয়োজন।

 

এ চরটিকে ঘিরে কুয়াকাটা-গঙ্গামতির মতো পর্যটনকেন্দ্রিক সম্ভাবনা গড়ে উঠেছে। একই সঙ্গে সমুদ্রের মধ্যে বাংলাদেশের চরাঞ্চলের বিস্তৃতিও বেড়েছে। সব মিলিয়ে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই সরকারের উদ্যোগ নেওয়া জরুরি।

আরও পড়ুন

আলোচিত তারকামাণের হোটেল ইস্তানবুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও  কলাপাড়া উপজেলা প্রশাসন
কুয়াকাটা

আলোচিত তারকামাণের হোটেল ইস্তানবুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসন

October 27, 2026
242
কুয়াকাটায বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন
কলাপাড়া

কুয়াকাটায বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

October 27, 2026
15
প্রবারণা পূর্ণিমায় রাখাইন পল্লীতে ফানুস উৎসব, নেই আগের জৌলুস
কুয়াকাটা

প্রবারণা পূর্ণিমায় রাখাইন পল্লীতে ফানুস উৎসব, নেই আগের জৌলুস

October 26, 2026
22
কুয়াকাটা

পুলিশের সহায়তায় কুয়াকাটায় হোটেলকক্ষ থেকে খোয়া যাওয়া ১৫ হাজার টাকা ফেরত পেলেন পর্যটক দম্পতি

October 25, 2026
172
কুয়াকাটা বিচ কার্নিভালে লিলি-নিওরের স্টলে দর্শনার্থীদের ঢল
কুয়াকাটা

কুয়াকাটা বিচ কার্নিভালে লিলি-নিওরের স্টলে দর্শনার্থীদের ঢল

October 25, 2026
8
শান্তিপূর্ণভাবে শেষ হলো কুয়াকাটা পর্যটন কার্নিভাল, ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা
কলাপাড়া

শান্তিপূর্ণভাবে শেষ হলো কুয়াকাটা পর্যটন কার্নিভাল, ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা

October 25, 2026
16
Next Post
মাদারীপুরের কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী কামাল তালুকদার

মাদারীপুরের কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী কামাল তালুকদার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In