• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আমতলী

তেঁতুলবাড়িয়া ইকোপার্কে ১৪টি হরিণ থেকে এখন মাত্র ৩টি: ভেঙে পড়েছে নিরাপত্তাবেষ্টনী

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 9, 2026
in আমতলী
0
তেঁতুলবাড়িয়া ইকোপার্কে ১৪টি হরিণ থেকে এখন মাত্র ৩টি: ভেঙে পড়েছে নিরাপত্তাবেষ্টনী
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনার তালতলী উপজেলার ফকিরহাটে অবস্থিত তেঁতুলবাড়িয়া ইকোপার্ক থেকে একের পর এক হরিণ উধাও হয়ে যাচ্ছে। প্রায় এক যুগ আগে ১৪টি হরিণ ও দুটি কুমিরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী নিয়ে যাত্রা শুরু করা এ পর্যটনকেন্দ্রে বর্তমানে মাত্র তিনটি হরিণের দেখা মিলছে। বাকি হরিণগুলো কোথায় গেছে, কী কারণে উধাও হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য নেই বন বিভাগের কাছে। এমনকি হরিণ নিখোঁজ হওয়ার ঘটনায় কার্যকর কোনো পদক্ষেপও চোখে পড়ছে না।

বন বিভাগের সূত্রে জানা গেছে, ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাটে ইকোট্যুরিজমের সুযোগ বৃদ্ধির কর্মসূচির আওতায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে সবুজে সমারোহ ও দক্ষিণ বঙ্গোপসাগরের কোল ঘেঁষে তেঁতুলবাড়িয়া ইকোপার্কটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালে এখানে ১৪টি হরিণ, দুটি কুমির, চিতাবাঘ, বানর, কাঠবিড়ালি, সজারু, শূকর, বনবিড়াল, অজগরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ছিল।

আরো পড়ুন

তালতলীর টেংরাগিরি ইকোপার্ক থেকে একের পর এক হরিণ উধাও: জানে না বন বিভাগ

আমতলীতে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

অল্প সময়ের মধ্যেই ইকোপার্কটি ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বনের সবুজ সৌন্দর্য উপভোগ এবং বন্যপ্রাণী দেখতে সড়ক ও নৌপথে দূর-দূরান্ত থেকে প্রতিদিন ভিড় জমাতেন বিভিন্ন বয়সী পর্যটক। তবে সময়ের ব্যবধানে পার্কটির সৌন্দর্য ও আকর্ষণ ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। বন বিভাগের তদারকির অভাবে একের পর এক হরিণ উধাও হওয়ায় ১৪টি থেকে সংখ্যাটি এখন মাত্র তিনটিতে নেমে এসেছে। পাশাপাশি হরিণের নিরাপত্তায় নির্মিত লোহার বেষ্টনীও ভেঙে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, হরিণের খাদ্যসংকট, বন বিভাগের তদারকির অভাব এবং শিকারিদের ওপর নজরদারি না থাকায় একের পর এক হরিণ উধাও হয়ে গেছে। এতে ধ্বংসের মুখে পড়েছে একসময়ের জনপ্রিয় তেঁতুলবাড়িয়া ইকোপার্ক পর্যটনকেন্দ্রটি।

পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মহিপুর থেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা পর্যটক শাহিন হাওলাদার হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি এর আগেও কয়েকবার এই তেঁতুলবাড়িয়া ইকোপার্কে এসেছি। তখন হরিণের অবাধ বিচরণ দেখে মন ভরে গিয়েছিল। কাছ থেকে কয়েকবার খাবারও দিয়েছি। কিন্তু এবার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। সারাদিন পরিবার ও বাচ্চাদের নিয়ে অপেক্ষা করেও একটি হরিণের দেখা পেলাম না।’

তিনি আরও বলেন, পার্কের ভেতরে হরিণের নিরাপত্তায় থাকা লোহার বেষ্টনীগুলো ভাঙাচোরা ও বেহাল অবস্থায় পড়ে আছে। বনের ভেতরে থাকা কাঠের সেতুগুলোও ভাঙাচোরা থাকায় পুকুরে থাকা কুমিরগুলোও দেখতে পারেননি। বন্যপ্রাণী ও অভয়ারণ্যের প্রতি কর্তৃপক্ষের এমন অবহেলা ও উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল ও জসিম উদ্দিন বলেন, একসময় তেঁতুলবাড়িয়া ইকোপার্ক পর্যটকদের পদচারণায় মুখর থাকত। দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের মূল আকর্ষণ ছিল বনের মধ্যে লোহার বেষ্টনীতে থাকা হরিণ এবং পুকুরের কুমির। বর্তমানে ইকোপার্কে ঘুরতে এসে হরিণের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন পর্যটকেরা। হরিণের নিরাপত্তায় নির্মিত লোহার বেষ্টনীটিও দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। বন বিভাগের দায়িত্বহীনতার কারণেই দিন দিন ইকোপার্কে হরিণের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। ফলে পর্যটকেরাও এ পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা স্থানীয় পর্যটনশিল্পের জন্য হুমকিস্বরূপ।

এ বিষয়ে বন বিভাগের তালতলী রেঞ্জের ছকিনা বিট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুয়েল হরিণ রাখার লোহার বেষ্টনী ভেঙে পড়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ইকোপার্কের বেষ্টনী সংস্কার করে বন্যপ্রাণীগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. জিয়াউল ইসলামের কাছে তেঁতুলবাড়িয়া ইকোপার্ক থেকে হরিণ উধাও হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য বা ব্যাখ্যা দিতে পারেননি।

 

 

 

 

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

 

আরও পড়ুন

তালতলীর টেংরাগিরি ইকোপার্ক থেকে একের পর এক হরিণ উধাও: জানে না বন বিভাগ
আমতলী

তালতলীর টেংরাগিরি ইকোপার্ক থেকে একের পর এক হরিণ উধাও: জানে না বন বিভাগ

November 9, 2026
1
আমতলীতে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার
আমতলী

আমতলীতে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

November 9, 2026
1
আমতলীতে ‘নূরজাহান ক্লাব স্মৃতি পাঠাগার’ নামে একটি পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন
আমতলী

আমতলীতে ‘নূরজাহান ক্লাব স্মৃতি পাঠাগার’ নামে একটি পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন

November 9, 2026
1
বিপ্লব ও সংহতি দিবসে আমতলীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
আমতলী

বিপ্লব ও সংহতি দিবসে আমতলীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

November 8, 2026
1
আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভিডিও ভাইরাল, পুলিশের দাবী পুরনো
আমতলী

আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভিডিও ভাইরাল, পুলিশের দাবী পুরনো

November 7, 2026
1
৫৭ বছরেও আমতলী সরকারি কলেজে নেই ছাত্রাবাস, চরম দুর্ভোগে দূর-দূরান্তের শিক্ষার্থীরা
আমতলী

৫৭ বছরেও আমতলী সরকারি কলেজে নেই ছাত্রাবাস, চরম দুর্ভোগে দূর-দূরান্তের শিক্ষার্থীরা

November 7, 2026
2
Next Post
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আবদুল করিম মৃধা কলেজে আলোচনাসভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আবদুল করিম মৃধা কলেজে আলোচনাসভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In