পটুয়াখালী দশমিনা উপজেলায় ৫ পিচ ইয়াবা সহ মোঃসাকিল হোসেন প্যাদ(১৯) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার রাত ১১ ঘটিকার সময় উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে আটক করা হয়।
আট মোঃ সাকিল হোসেন প্যাদা উপজেলা বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের জয়নাল প্যাদার ছেলে।
থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপুলিশ পরিদর্শক মোঃ নাজমুল হক, জুয়েল সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে আদমপুর বাজারের পশ্চিম পাশে পাকা সড়কের উপর ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মোঃ সাকিল হোসেন প্যাদার আটক করে তার পড়নের লুঙ্গিও কোচর থেকে নীল পলিথিনে মোরানো পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেটের এতটি পোটলা উদ্ধার করে। পওে তাকে থানায় নিয়ে আসা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুল ইসলাম জানান, রবিবার রাতে মাদক বিরোধি অভিযান পরিচালনা কওে একজনকে পাঁচ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ সোমবার সকালে আদলতে প্রেরন করা হবে।










