• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

প্রতিষ্ঠার ৫৮ বছরেও সংস্কার হয়নি ভবনগুলোর, ঝুঁকি নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা!

notesofatik by notesofatik
October 22, 2025
in সারাদেশ
0
প্রতিষ্ঠার ৫৮ বছরেও সংস্কার হয়নি ভবনগুলোর, ঝুঁকি নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আমতলী প্রতিনিধি:বরগুনার আমতলীতে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আমতলী মফিজ উদ্দিন (এমইউ) বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের ছয়টি ভবনর য়েছে। গত ৫৮ বছরে ওই ভবনগুলো সংস্কার না করায় সবগুলো ভবনই ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এখন জোরাতালি দিয়ে চলছে শ্রেণি কার্যক্রম। প্রায় সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে ওই ভবনের মধ্যে ক্লাশ করতে হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আমতলীর বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক এমপিএ মরহুম আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার ১৯৬৫ সালে আমতলী শহরের প্রানকেন্দ্রে আমতলী মফিজ উদ্দিন (এমইউ) বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ৪২০জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

আরো পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস

১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

বিদ্যালয়টির ছয়টি ভবন রয়েছে। সবগুলোই এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৬৬ সালে চারকক্ষের একতলা মূল ভবনটি নির্মাণ করা হয়। ওই ভবনে রয়েছে একটি হলরুম, প্রধান শিক্ষকের বসার কক্ষ, অফিস, শিক্ষক মিলনায়তন ও কম্পিউটার ল্যাব।

ভবনটি নির্মাণের পর কোন ধরনের সংস্কার না করায় বর্তমানে ভবনের ছাদে ফাটল ধরে অনেক জায়গা দিয়ে পলেস্তারা ধসে পরেছে। বর্ষা মৌসুমে ছাদ চুয়ে পানি পরায় মূল ভবনের ভিতরে কেউ বসতে পারে না। এই ভবনের একটি কক্ষে রয়েছে কম্পিউটার ল্যাব। পানি পড়ার কারনে বর্ষা মৌসুমে তা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। প্রধান শিক্ষক, অফিসকক্ষসহ সকল রুমের একই অবস্থা। ভবনের অধিকাংশ দরজা জানালা খুলে পরেছে। মূল ভবনের দক্ষিণ পাশে ১৯৭২ সালে দুই কক্ষের একটি টিনসেডের ক্লাশ রুম নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে ৫ বছর পূর্বে সেটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। এর পাশেই রয়েছে দোতালা টিনসেডের একটি বিজ্ঞানাগার ভবন। সংস্কারের অভাবে ব্যবহার অযোগ্য হওয়ায় এটিও বর্তমানে তালাবদ্ধ। ছাউনির টিন দিয়ে পানি পড়ায় বিজ্ঞানাগারের মালামাল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। মূল ভবনের দক্ষিণ পাশে শিক্ষার্থীদের ক্লাশের জন্য রয়েছে দুইটি ভবন। একটি তিন কক্ষের আরেকটি দুই কক্ষের। পূর্ব পাশে রয়েছে দোতালা পাঁচ কক্ষের একটি ভবন। তিন কক্ষের ভবনটি ১৯৮৭ সালে নির্মাণ করা হয়। দুই কক্ষের ভবনটি নির্মান করা ২০০৪ সালে। পূর্ব পাশের দোতলা পাঁচ কক্ষের ভবনটি নির্মাণ করা ২০০২ সালে। নির্মাণের পর ভবনগুলো সংস্কার না করায় সব ভবনগুলোই এখন জরাজীর্ন এবং ব্যবহার অযোগ্য হয়ে পরেছে। ভবন তিনটির দেয়াল এবং ছাদের পলেস্তারার খসে পরেছে। দরজা জানালা খুলে গেছে। ছাদে ফাটল ধরায় বর্ষা মৌসুমে ছাদ চুয়ে পানি পরে ফলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা ঠিকমত বসে ক্লাশ করতে পারে না। মেঝেতে গর্ত হয়ে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। পূর্বপাশে পাঁচ কক্ষের দোতালা ভবনটিতে নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অতি অল্প সময়ের মধ্যে ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ন হয়ে পরে। ভবনটি অধিক নাজুক হওয়ায় ভয়ে কোন শিক্ষার্থীরা দোতালায় উঠতে চান না।

বিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে প্রধান শিক্ষক এবং নৈশ প্রহরীর জন্য দুটি টিন সেডের বসত ঘর। এগুলোও সংস্কার না হওয়ায় জরাজীর্ন অবস্থায় রয়েছে। বসবাসকারীরা নিজেদের টাকায় কোন রকম ঠিক করে বসবাস করলেও রয়েছে ঝুঁকিপূর্ন অবস্থায়।

বিদ্যালয়টি শহরের প্রধান সড়কের পাশে নির্মিত হওয়ায় এবং সড়ক থেকে দেখা যাওয়ার কারনে নারী শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে খেলাধুলায় সংকোচ বোধ করছে। এছাড়া সীমানা প্রচীর না থাকায় অবাধে গবাদিপশু প্রবেশ করে মাঠ নষ্ট করছে এবং রাতের আধারে বিদ্যালয়ের মাঠে মাদকসেবীরা মাদকসেবনের আড্ডা বসায় বলে বিদ্যালয় কতৃপক্ষ জানায়।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ঝিনিয়া ও অর্চি বলেন, আমাদের বিদ্যালয় ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ন। ছাদ, দেয়াল ও পিলারের পলেস্তাররার খসে পড়েছে। বর্ষা মৌসুমে ছাদ চুয়ে পানি পরে। তখন আমাদের ক্লাশ করতে অনেক সমস্যা হয়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী আদিবা বলেন, আমরা ভয়ের মধ্যে দিয়ে ক্লাশ করি। বর্ষাকালে ছাদ চুয়ে পানি পড়ার কারনে ঠিকমত ক্লাশ করতে পারি না। ছাদের পলেস্তারা খসে পড়ায় অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ের পূর্বপাশের ভবনটির দোতলায় উঠে ক্লাশ করতে চায় না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম কবির বলেন, বিদ্যালয়ের চয়টি ভবনের মধ্যে সবভবনগুলো ভবন এখন ব্যবহার অনুযযোগী হয়ে পরেছে। ছাদের, দেয়ালের এবং পিলারের পলেস্তারার খসে পরায় ভবনগুলো অত্যান্ত ঝুঁকিপূর্ন অবস্থায় শিক্ষার্থীরা ক্লাশ করছে। এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট একাধিকবার আবেদন করেছি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. সেলিম মাহমুদ বলেন, আমতলী মফিজ উদ্দিন (এমইউ) বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে।

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নতুন ভবন নির্মাণের জন্য উর্ধতন কতৃপক্ষকে নিকট সুপারিশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ওই বিদ্যালয়ের ভবন সমস্যা সমাধান ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস
সারাদেশ

ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস

September 8, 2026
3
১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন
সারাদেশ

১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

September 8, 2026
3
লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
3
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
Next Post
দশমিনায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

দশমিনায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In