• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

বরগুনায় নিম্নমানের ধানের বীজে শতাধিক কৃষক দিশেহারা

notesofatik by notesofatik
October 20, 2025
in সারাদেশ
0
বরগুনায় নিম্নমানের ধানের বীজে শতাধিক কৃষক দিশেহারা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনা প্রতিনিধি: বরগুনায় নিম্নমানের ধান বীজ বিক্রি করেছে ডিলার,এতে শীষ ধরলেও ধানের ফলন এসেছে কম,ফলে এলাকার শতাধিক কৃষক দিশেহারা হয়ে পরেছেন। এ বীজ রোপণের পরই চারা গাছে ধরেছে শীষ। স্বল্প সময়ে ধানের ফলনে কৃষিতে বিপ্লব হওয়ার কথা থাকলেও, সেটাই কাল হয়েছে কৃষকদের কপালে। নিম্নমানের ধানের বীজে আগেই চারা গাছে শীষ ধরায় এ বছর ধানের ফলন কমে গেছে আশঙ্কাজনকভাবে। এতে ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছর সাউথ এশিয়ান সিডস কোম্পানির উচ্চ ফলনশীল বি.আর-২২ জাতের ধানের বীজ রোপণ করে ভালো ফলন পান পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের কৃষকরা। তাই চলতি বছরও পাথরঘাটার বীজ ডিলার নাসির উদ্দিন সরদারের কাছ থেকে একই জাতের বীজ কিনে জমিতে রোপণ করেন তারা। বীজ রোপণের ১৫-২০ দিন পর বীজতলা থেকে চারা তুলতে গিয়ে দেখা যায় সব চারায় শীষ এসে গেছে। তিন মাস আগেই শীষ ধরলেও সেসব অপরিপক্ব ধানে ফলন এসেছে কম, অধিকাংশ শীষেই ধরেছে চিটা।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, নিম্নমানের বীজের কারণে প্রায় ৯০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০ লাখ টাকা।

কৃষকদের অভিযোগ, কুরা প্রতি অন্তত ৪০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হলেও তাদের দেওয়া হয়েছে মাত্র ৫ হাজার টাকা করে। তাই যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি তাদের।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে সবুজ ফসল। স্বল্প সময়ে বীজে ধান আশায় খুশি হওয়ার কথা থাকলেও মলিন মুখ আর হতাশা নিয়ে বসে আছেন কৃষকরা। আশপাশের সব জমির ধানে ফসল এলেও বিবর্ণ শুধু সাউথ এশিয়ান সিডস কোম্পানির উচ্চ ফলনশীল বি.আর-২২ জাতের ধানের ফসল।

উচ্চ ফলনশীল জাতের ধান বলে প্রতারণার অভিযোগ তুলে সাকিব নামের এক কৃষক জানান, পাথরঘাটা এলাকার ডিলার নাসির সরদার আমাদেরকে উচ্চ ফলনশীল জাতের ধানের কথা বলে ‘সাউথ এশিয়ান সিডস’ কোম্পানির বি.আর-২২ জাতের ধানের বীজ দিয়েছে। জমিতে রোপনের পরই সমস্যা দেখা দিলে তাদের জানানো হলেও বিভিন্ন ছালচাতুরির আশ্রয় নেয়। ক্ষতিপূরণের কথা বলে আমাদের ৫ হাজার টাকা করে কুড়া প্রতি খরচ দিয়েছে। অথচ আমাদের রোপণে খরচ হয়েছে ৭ হাজার টাকার বেশি।

কৃষক আব্দুল কাদের বলেন, জমিতে বীজ রোপণের পরই ধান এসে যাওয়ায় ডিলারকে জানাই। পরে তারা এসে আমার জমিসহ সবার জমির ভিডিও করে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমাদের মাত্র ৫ হাজার টাকা দিয়ে কাগজে স্বাক্ষর নেওয়া হয়। আমরা মুর্খ মানুষ, আমাদের পাশে কৃষি অফিসের থাকার কথা থাকলেও তারা ডিলার আর বীজ কোম্পানির পক্ষ নিয়ে আমাদেরকে সর্বস্বান্ত করেছে।

জমি থেকে ধান তুলে ইকবাল মুন্সি বলেন, গতবার ধানচাষ করে ৪০ মণ ধান পেয়েছিলাম। এ বছর বীজ ডিলার নাসির উদ্দিন সরদার জোর করে এই কোম্পানির ধান চাষ করতে বলেন। এরপরে বীজে আগে ধান চলে আসায় কৃষি বিভাগসহ ডিলারকে জানালে তারা পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়। অথচ তার খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা।

অভিযুক্ত ডিলার নাসির উদ্দিন সরদারের কাছে এ বিষয়ে জানতে তার দোকানে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দোকান থেকে পালিয়ে গেছেন।

এ বিষয়ে পাথরঘাটা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমেল আল ইসলাম বলেন, কৃষকদের অভিযোগের ভিত্তিতে আমরা মাঠ পর্যায়ে তদন্ত করে ঘটনার সততা পেয়েছি। আমি ডিলারকে তিন দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও দিয়েছি। ডিলার ৬৩ শতাংশ জমির অনুকূলে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করেছে। বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
3
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
5
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
দুমকিতে বিএনপির পথসভায় নেতাকর্মীদের ঢল

দুমকিতে বিএনপির পথসভায় নেতাকর্মীদের ঢল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In