• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, November 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলায় চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর শাহরিয়ার রিফাত

গণদাবী রিপোর্ট:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 10, 2026
in পটুয়াখালী
0
আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলায় চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর শাহরিয়ার রিফাত

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডে বাংলা ভাষায় তাৎক্ষণিক বক্তৃতা (ইম্প্রম্পটু স্পিচ) বিভাগে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন শাহরিয়ার রিফাত। তিনি বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তাঁর এ অর্জনে গর্বিত পটুয়াখালীর মানুষ।

 

আরো পড়ুন

দুমকিতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা: শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই

শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত ‘বেকম্যান’স ফোর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ’-এ এ সাফল্য অর্জন করেন তিনি। রিফাত পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের কুমারখালী আমিনিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং হাজী মোক্তার আলী মৃধা ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন।

 

আন্তর্জাতিক পরিসরের এ প্রতিযোগিতায় বাংলা ভাষায় তাঁর সাফল্য ভাষার প্রতি অনুরাগ, তাৎক্ষণিক চিন্তাভাবনা এবং বক্তব্য উপস্থাপনের দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ের ওপর অল্প সময়ের প্রস্তুতিতে সাবলীলভাবে বক্তব্য উপস্থাপন করতে হয়। এ ক্ষেত্রে ভাষার শুদ্ধতা, চিন্তার গভীরতা, যুক্তি উপস্থাপন ও বাচনভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শাহরিয়ার রিফাত।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

 

শাহরিয়ার রিফাতের এ অর্জন বাংলা ভাষার চর্চা, শুদ্ধ উচ্চারণ ও বক্তব্য উপস্থাপনায় দক্ষতা অর্জনে তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

দুমকিতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
দুমকি

দুমকিতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

November 25, 2026
1
কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা: শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই
কলাপাড়া

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা: শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই

November 24, 2026
10
দশমিনায় পুকুরপাড়ে মাচায় ধুন্দল চাষ: ফলনে কৃষকের বাজিমাত
দশমিনা

দশমিনায় পুকুরপাড়ে মাচায় ধুন্দল চাষ: ফলনে কৃষকের বাজিমাত

November 24, 2026
4
মির্জাগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন
পটুয়াখালী

মির্জাগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন

November 24, 2026
6
সূর্যোদয়ের আলোয় সাগরে হাজারো পুণ্যার্থীর অবগাহন:কলাপাড়ায় পাঁচ দিনের ঐতিহ্যবাহী রাসমেলা
কলাপাড়া

সূর্যোদয়ের আলোয় সাগরে হাজারো পুণ্যার্থীর অবগাহন:কলাপাড়ায় পাঁচ দিনের ঐতিহ্যবাহী রাসমেলা

November 24, 2026
15
টানা বৃষ্টিতে অঙ্কুরেই বিনষ্ট তরমুজের বীজ: স্বপ্নভঙ্গের শঙ্কায় চাষিরা
গলাচিপা

টানা বৃষ্টিতে অঙ্কুরেই বিনষ্ট তরমুজের বীজ: স্বপ্নভঙ্গের শঙ্কায় চাষিরা

November 23, 2026
3
Next Post
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In