পটুয়াখালীর দুমকিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।(২৪ নভেম্বর) মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয় । দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিম হাওলাদারের ছেলে মোঃ শাওন হাওলাদার (২৩) এবং আঠারগাছিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান জোমাদ্দারের ছেলে মোঃ সুমন জোমাদ্দার (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুমকি থানার এসআই (নিরস্ত্র) মোঃ সজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নম্বর ওয়ার্ডস্থ পাহলান বাড়ির ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন হিসেবে শাওন হাওলাদার ও সুমন জোমাদ্দার কে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শাওনের কাছ থেকে ৩ পিস এবং সুমনের কাছ থেকে ৫ পিস (মোট ৮ পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক মাদকদ্রব্যগুলো জব্দ করে তাদের আটক করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় একটি মামলা (এফআইআর নং-১৭, তারিখ ২৪ নভেম্বর ২০২৬) রুজু করা হয়েছে।
#









