পটুয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোশারেফ হোসেন ওরফে মোশারফ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বগা ফেরিঘাট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোশারেফ হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে কক্সবাজার সদর থানাধীন সৈকতপাড়ার এজাহার মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।








