বিশ্ব ডিম দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯ টায় হাউজিং স্টেট এর প্রধান গেট থেকে জেলা প্রাণিসম্পদ দপ্তর, পটুয়াখালীর আয়োজনে বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের সামনে গিয়ে র্যালী শেষ হয়। র্যালী শেষে সকাল ১০ টায় সদর উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষন হলে দশমিনা উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভেন্দু সরকার এর সভাপতিত্বে ও আঞ্চলিক হাঁস প্রজনন খামার পটুয়াখালীর পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ শাহ্ মোঃ ফয়সাল তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান।
সভায় ডিম’র প্রয়োজনীয়তা, উৎপাদন, এবং গুনাগুন সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন পটুয়াখালী সদরের ভেটেরিনারি সার্জন ডাঃ শেখ আরিফুর রহমান।








