পটুয়াখালীতে বিশ্ব সাহিত্য কেন্দ্র উদ্যোগে পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা উদ্বোধন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় পটুয়াখালী শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার।
এ সময় অন্যানন্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক গ্রন্থাগার পটুয়াখালীর সিনিয়র লাইব্রেরিয়ান সাইদুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র’র ভ্রাম্যমান বইমেলা ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক মো. সোহেল সরকার।
এ ভ্রাম্যমান বইমেলা চলবে ১৩ অক্টোবট মঙ্গলবার পর্যন্ত। মেলায় থাকছে চিত্রংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলা দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রর বই শতকরা ৩০ পার্সন্ট ও অন্যান্য বই ২৫ পার্সেন্ট ছাড়ে বিক্রি হবে বলে বিশ্ব সাহিত্য কেন্দ্র’র ভ্রাম্যমান বইমেলা ইউনিট চার্জ এনাম হোসেন মোড়ল জানান।








