বিশ্ব শিক্ষক দিবসে পটুয়াখালী জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
৫ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ৭ গুনী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার।
পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে জেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্ব শিক্ষক দিবসে গুনী শিক্ষক স্বীকৃত প্রাপ্ত ৭ জন গুনী শিক্ষককের মধ্যে -কলেজ ক্যাটাগরিতে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান, কারিগরি ক্যাটাগরিতে পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীপ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) আবুবকর সিদ্দিক,
মাধ্যমিক ক্যাটাগরিতে কলাপাড়া উপজেলার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ কুতুব উদ্দিন তালুকদার,
প্রাথমিক ক্যাটাগরিতে সদর উপজেলার পশুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র দাস, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মো. নূরে আলম, মাদ্রাসা ক্যাটাগরিতে বাউফল উপজেলার রহমত নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. ফজলুর রহমান ও
পটুয়াখালী সদরের মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. ইদ্রিস।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুনী শিক্ষক সহযোগী অধ্যাপক মো. রাশেদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম, একেএম কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহার, একেএম কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান লায়লা ইয়াসমিন, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. শওকত হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি শবনম মুস্তারী, হাজিখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফারুকুজ্জামান, গুনী শিক্ষক বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকরা হলেন আলোকিত মানুষ গড়ার কারিগর ও সমাজে সম্মানীয় এবং মর্যাদাবান ব্যক্তিত্ব। তাই শিক্ষার গুনগত মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং দক্ষ নাগরিক গঠনে শিক্ষকদেরকে আন্তরিক হওয়া আবশ্যক।









