• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

ইলিশের পুরো মৌসুমজুড়ে লোকসানের ধকল নিয়েই ২২ দিনের নিষেধাজ্ঞায় কলাপাড়ার উপকূলের হাজার হাজার জেলে পরিবার

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 6, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
ইলিশের পুরো মৌসুমজুড়ে লোকসানের ধকল নিয়েই ২২ দিনের নিষেধাজ্ঞায় কলাপাড়ার উপকূলের হাজার হাজার জেলে পরিবার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

২২ দিনের নিষেধাজ্ঞায় জাল গোছাচ্ছিলেন জেলে জয়নাল খলিফা ও আব্বাস মুসল্লী। জানালেন, সাগরের অগভীর এলাকায় ১০-১২ কিলোমিটার দূরে ইঞ্জিনচালিত বোট নিয়ে ইলিশ ধরে আসছেন। জানালেন, ৬৫ দিনের অবরোধের পরে ১৫-১৬ ট্রিপ সাগরে গেছেন। কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। প্রত্যেকবারে ৪-৫টি থেকে সর্বোচ্চ ৩০টির বেশি ইলিশ কখনো মেলেনি। এই ১৬ বারে এক কেজি ওজনের মাত্র দুটি ইলিশ পেয়েছেন। আর যা সব জাটকা—৫-৬টি থেকে ৮-৯টিতে কেজি। গত দুই বছর ধরে ইলিশের এমন আকাল চলছে বলেও জানান এই দুই জেলে।

তাঁদের ছোট্ট বোটে অন্তত আড়াই লাখ টাকার লোকসান রয়েছে বলে দাবি তাঁদের। এখন কীভাবে বেতনের টাকা নিয়ে বাড়িতে ফিরবেন, তা বুঝে উঠতে পারছেন না জয়নাল খলিফা। কুয়াকাটা সৈকতের লেম্বুর বন থেকে গঙ্গামতি ও কাউয়ারচর পর্যন্ত অন্তত আড়াই হাজার খুঁটা জেলের সকলেরই দশা এক। যেন মানুষগুলো দিশাগ্রস্ত হয়ে পড়েছেন।

আরো পড়ুন

দশমিনায় বাণিজ্যিকভাবে ব্যাপক আখের চাষ

পটুয়াখালীতে সাতজন গুনী শিক্ষককে সম্মাননা প্রদান

গঙ্গামতি সৈকতের বেলাভূমে এখন ডাবসহ বিভিন্ন ধরনের ফল বিক্রি করছেন আলম মোল্লা (৫৫)। জানালেন, জীবনের ৪০টি বছর জেলের কাজ করেছেন। জাল, ইঞ্জিনচালিত নৌকাসহ সবই ছিল। সাগর মোহনা ও রাবনাবাদ চ্যানেলে ইলিশ ধরতেন। ইলিশের খরায় আট লাখ টাকার দেনা মাথায় নিয়ে এখন বিচে ডাব বিক্রি করছেন। ছয়জনের সংসারে এখন তাঁর দুরবস্থা চলছে। বড় ছেলে প্রতিবন্ধী। সকলের জীবিকার জোগান দেওয়া একমাত্র ব্যক্তি আলম মোল্লা জানালেন, সাগরে এখন আর ইলিশ মেলে না। গত চার বছর ধরে এমন অবস্থা হয়েছে। তাঁর দাবি, ট্রলিং বোটের কারণে কিনারা থেকে ১০-১২ কিলোমিটার পর্যন্ত কোনো ধরনের মাছ আসতে পারে না। বাচ্চা মাছ পর্যন্ত মারা পড়ছে ট্রলিং বোটের ছোট ফাঁসের জালে আটকে।

কুয়াকাটা সৈকতের মম্বিপাড়া থেকে গঙ্গামতি পর্যন্ত সাত-আট কিলোমিটার এলাকায় বেড়িবাঁধের বাইরে গাছের নিচে শত শত জেলে কেউ ছেঁড়া জাল সেলাই করছেন। কেউ জালসহ সব গোছগাছ করছেন। কেউ আবার আরেকটি ট্রিপের জন্য সাগরে ছুটছেন। মহাব্যস্ততার মধ্যে কাটছে সকলের একেকটি মুহূর্ত। সকল জেলের দাবি, এবারে ছোট জাল দিয়ে অগভীর এলাকায় মাছ ধরে কোনো ট্রলার মালিক কিংবা জেলে লাভের মুখ দেখতে পারেননি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মঙ্গলবার দিনভর ঘুরে জেলেদের ২২ দিনের অবরোধ পালনের প্রস্তুতি দেখা গেছে। তবে এখনো শত শত মাঝারি ও বড় বোট সাগরবক্ষে রয়েছে। যারা আজ (বুধবার) দুপুর কিংবা সন্ধ্যায় ঘাটে ফিরবেন বলে জানা গেছে।

আলীপুর মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা জানান, এ বছর যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে, তার ৭০-৮৫ শতাংশই ছোট সাইজের ইলিশ, জাটকা। পরিমাণেও মাছ ছিল খুব কম। তবে ট্রলিং বোট মালিকরা ও বড় দুই-চারটি বোটে কিছু ব্যবসা করেছে। ৯০-৯৫ শতাংশ জেলে ও ট্রলার মালিক লোকসানের কবলে রয়েছেন। এর মধ্য দিয়েই ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু করছেন পটুয়াখালীর কলাপাড়া উপকূলের অন্তত ৪০ হাজার জেলে পরিবার।

আরও পড়ুন

দশমিনায় বাণিজ্যিকভাবে ব্যাপক আখের চাষ
দশমিনা

দশমিনায় বাণিজ্যিকভাবে ব্যাপক আখের চাষ

October 6, 2026
3
পটুয়াখালীতে  সাতজন গুনী শিক্ষককে সম্মাননা  প্রদান
পটুয়াখালী

পটুয়াখালীতে সাতজন গুনী শিক্ষককে সম্মাননা প্রদান

October 6, 2026
2
গঙ্গামতিতে ৩.৬৮ একর খাস জমিতে প্রকৃতি, বন্যপ্রাণী ও পরিবারকেন্দ্রিক পর্যটন কেন্দ্রের সম্ভাবনা
কলাপাড়া

গঙ্গামতিতে ৩.৬৮ একর খাস জমিতে প্রকৃতি, বন্যপ্রাণী ও পরিবারকেন্দ্রিক পর্যটন কেন্দ্রের সম্ভাবনা

October 6, 2026
3
বিষয়ভিত্তিক তথ্যবহুল সংবাদে সংকট দ্রুত সমাধান হয়: জেলা প্রশাসক
পটুয়াখালী

বিষয়ভিত্তিক তথ্যবহুল সংবাদে সংকট দ্রুত সমাধান হয়: জেলা প্রশাসক

October 6, 2026
7
ফ্যামিলি কার্ডের আওতায় দুমকির ৩ ইউনিয়ন, এমপি আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা
দুমকি

ফ্যামিলি কার্ডের আওতায় দুমকির ৩ ইউনিয়ন, এমপি আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা

October 6, 2026
9
পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার
পটুয়াখালী

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার

October 6, 2026
24
Next Post
মোরেলগঞ্জের গাঁজার ডিলার ইব্রাহিমসহ ৪ জন আটক, ৭৫ কেজি গাঁজা জব্দ

মোরেলগঞ্জের গাঁজার ডিলার ইব্রাহিমসহ ৪ জন আটক, ৭৫ কেজি গাঁজা জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In