কোমলমতি শিশুদেরকে শিক্ষায় শিক্ষিত মানুষ গড়ার কারখানা প্রাথমিক বিদ্যালয়। এ নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচদিন ব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষন শুরু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন ৬২ নং ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কক্ষে প্রধান অতিথি হিসেবে নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচদিন ব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষন উদ্বোধন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম শিল্পী।
বাজারগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বসার, ইউআরসির ইন্সট্রাক্টর মো. তরিকুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন মডেল স্কুলপর প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষিকা মোসাঃ শাহানাজ পারভীন, প্রধান শিক্ষিকা মোসাঃ কানিজ ফাতিমা,প্রধান শিক্ষক বশির আহমেদ, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক মো. জহরুল হক বশির প্রমুখ।
পাঁচদিন ব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষনে ২৬ জন নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের মধ্যে সদর উপজেলার ৮ জন, বাউফল উপজেলার ১৫ জন এবং দুমকি উপজেলার ৩ জন সহকারি শিক্ষক অংশগ্রহন করেন। উল্লেখিত নবনিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকগন ঢাকা ও দুমকি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার্সে উত্তীর্ন মেধাবী শিক্ষার্থী।
প্রধান অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম শিল্পী
২৬ জন নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদেরকে গোলাপফুল দিয়ে স্বাগত জানান।








