নারীর অধিকার, মানবাধিকার” সুরক্ষায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখা কমিটির উদ্যোগে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষন অনুষ্ঠিত।
শনিবার (৩ অক্টোবর) সকালে কলেজ রোডস্থ প্রভাতি প্রি- ক্যাডেট স্কুলে জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহারের সভাপতিত্বে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক মোর্শ্বেদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ, প্রশিক্ষন,গবেষনা ও গ্রন্থাগার খাদিজা সুলতানা, রাশিদা বেগম, মাহফুজা ইসলাম, সেলিনা আক্তার খানসহ জেলা মহিলা পরিষদের অর্ধশতাধিক সদস্যাবৃন্দ।
প্রশিক্ষনে কয়েকটি ভাগে গ্রুপ ওয়ার্ক করে উপস্থাপন করা হয়।









