ভাষাসৈনিক ও সাবেক এমএনএ অ্যাডভোকেট এমদাদ আলীর স্ত্রী এবং চ্যানেল আই এর পটুয়াখালী স্টাফ রিপোর্টার এনায়েতুর রহমানের মা রাসিদা বেগমের (৮৪) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টায় পটুয়াখালী বড় জামে মসজিদের সামনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে তাঁকে পটুয়াখালী গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাসিদা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মেজ ছেলে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইনামুর রহমান।









