পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদল।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন ও স্থানীয় যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে যুবদল নেতারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট চালিয়েছে। তারা বর্তমানেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেন বক্তারা।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথে যুবদল সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হামলা বা জুলুমের চেষ্টা করা হলে তা সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।
#









