• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 26, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

ক্যান্সারে পুরুষাঙ্গ কর্তন, বাঁচতে চান মাহেব

গলাচিপা প্রতিদিন

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 26, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
ক্যান্সারে পুরুষাঙ্গ কর্তন, বাঁচতে চান মাহেব
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

একটি মানুষের বেঁচে থাকার সংগ্রাম কতটা হৃদয় বিদারক ও অবর্ণনীয় হতে পারে, তার এক করুণ উদাহরণ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অসহায় মাহেব চৌকিদার (৫৫).

আরো পড়ুন

বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাউফলে নুরাইনপুর বাজারের প্রধান সড়কের বেহাল দশা, জনদুর্ভোগে হাজারো মানুষ

মরণব্যাধি স্কিন ক্যান্সারে জীবন যখন নিভে যাওয়ার উপক্রম, তখন প্রাণ বাঁচানোর শেষ অবলম্বন হিসেবে গত ২৭ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে তার শরীরের অত্যন্ত সংবেদনশীল ‘পুরুষাঙ্গ’। মারাত্মক অঙ্গহানি, তীব্র শারীরিক যন্ত্রণা আর চরম আর্থিক শূন্যতায় আজ এই মানুষটির আকুল চাপা কান্না বাতাসকে ভারী করে তুলছে। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব এই রিকশাচালকের একটাই আর্তনাদ—”আমি বাঁচতে চাই, আমায় একটু সাহায্য করুন।”

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মৃত কালাই চৌকিদারের ছেলে মো. মাহেব চৌকিদারের জীবনের গল্পটি শুরু থেকেই চরম দুঃখ-কষ্টে ভরা। খুব ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে যান তিনি। শৈশবের স্বাভাবিক আনন্দ-উচ্ছ্বাস বা শিক্ষার আলো পাওয়ার আগেই বেঁচে থাকার রূঢ় বাস্তবতায় বড় ভাইয়ের হাত ধরে চলে আসেন পটুয়াখালী জেলার গলাচিপা পৌর শহরে।

অবুঝ বয়সেই পেটের দায়ে তাকে নামতে হয় কঠোর দৈহিক পরিশ্রমে। কখনো খাবারের হোটেলে থালা-বাসন ধোয়া, আবার কখনো প্রখর রোদ-বৃষ্টি মাথায় নিয়ে রিকশা ও ভ্যানের প্যাডেল ঘুরিয়ে কোনোমতে অন্নসংস্থান করতে হয়েছে তাকে।

অভাবের সাথে যুদ্ধ করেই কেটে যায় জীবনের অর্ধেকেরও বেশি সময়।

আজ থেকে প্রায় ৩৫ বছর আগে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন চরখালী গ্রামের মৃত রশিদ সিকদারের একমাত্র মেয়ে রাশিদা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহেব চৌকিদার এবং শ্বশুরবাড়ির গ্রামেই বসতি স্থাপন করেন। পরবর্তীতে তাদের ঘরে জন্ম নেয় চার কন্যা ও এক পুত্র সন্তান। দিনমজুরের কাজ করে এবং অটোরিকশা চালিয়ে রক্তপানি করা উপার্জনে তিনি তিনটি মেয়ে ও একমাত্র ছেলেকে কষ্টসৃষ্টে বিয়ে দিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তার ছোট মেয়েটি বর্তমানে স্থানীয় একটি মাধ্যমিক স্কুলে পড়াশোনা করছে। টানাটানির সংসার হলেও মাহেব চৌকিদারের স্বপ্ন ছিল ছোট মেয়েটিকে পড়াশোনা করিয়ে সুশিক্ষিত করা। কিন্তু তাদের এই অতি সাধারন ও হাসিখুশি সংসারটিতে হঠাৎ নেমে আসে অমাবস্যার ঘোর অন্ধকার। ২০২৪ সালে হঠাৎ মাহেব চৌকিদারের পুরুষাঙ্গে একটি সামান্য ঘা দেখা দেয়। প্রাথমিক অবস্থায় সেটিকে সাধারণ চর্মরোগ মনে করে স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করলেও দিন দিন তা জটিল হতে থাকে। ভালো হওয়ার আশায় পটুয়াখালী ও বরিশাল সদরের বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন তিনি। দীর্ঘদিনের চিকিৎসায় কোনো সুফল পাওয়া তো দূরের কথা, বরং দিন দিন জমানো সঞ্চয় শেষ হয়ে নিঃস্ব হতে থাকেন তিনি। পরবর্তীতে উন্নত পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি মরণব্যাধি ‘স্কিন ক্যান্সার’-এ আক্রান্ত।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এই দুঃসংবাদ জানার পর পরিবারটির ওপর যেন আকাশ ভেঙে পড়ে। মরণব্যাধির হাত থেকে রোগীকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সর্বাত্মক চেষ্টা চালানো হয়। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে একপর্যায়ে মাহেব চৌকিদার তার উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশা এবং গরু, ছাগল বিক্রি করে দেন। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কাছ থেকে ধারদেনা করে পুরো পরিবারটি দেনাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু ক্যান্সারের ভয়াবহতা তাতেও কমেনি। অসহ্য যন্ত্রণায় দিনরাত ছটফট করা মাহেব চৌকিদারকে বাঁচাতে চিকিৎসকরা জানান, তার পুরুষাঙ্গ সম্পূর্ণ কেটে ফেলা ছাড়া জীবন রক্ষার আর কোনো উপায় নেই।

অবশেষে বেঁচে থাকার শেষ চেষ্টা হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে তার পুরুষাঙ্গ কেটে ফেলে দেওয়া হয়। একজন পূর্ণাঙ্গ পুরুষের জন্য এই শারীরিক ক্ষত ও মানসিকভাবে নিজেকে মেনে নেওয়ার যন্ত্রণার গভীরতা কতটা কঠিন, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।

অঙ্গ হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তার জীবনসংগ্রাম কিন্তু শেষ হয়নি। ক্যান্সার রোগটি পুরোপুরি নির্মূল করতে বর্তমানে প্রয়োজন ব্যয়বহুল কেমোথেরাপিসহ নিয়মিত নানা পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধপত্র। কিন্তু বর্তমানে এই চিকিৎসা চালানো তো দূরের কথা, ঘরে দুবেলা খাবার জোটানোই অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি আজ শারীরিক যন্ত্রণা আর চরম দারিদ্র্যে বিছানায় শয্যাশায়ী।

একদিকে নিজের চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে, অন্যদিকে ঘরে চরম অভাব ও অর্থাভাবে ছোট মেয়েটির পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

অশ্রুসিক্ত চোখে, যন্ত্রণায় কাতর মাহেব চৌকিদার আকুল কণ্ঠে বলেন, “দেহের অঙ্গ হারিয়েছি, সংসারের সহায়-সম্পদ, শেষ সম্বল গরু, ছাগল এবং অটোরিকশাটা পর্যন্ত বেঁচে চিকিৎসায় শেষ করেছি। এখন আর লড়াই করার মতো এক ফোঁটা শক্তি বা সামর্থ্য আমার নেই। আমি তিলে তিলে মরতে চাই না, আমি আরও কিছুদিন বাঁচতে চাই। আমার অবুঝ ছোট মেয়েটার মুখের দিকে চেয়ে সমাজের দয়ালু মানুষগুলো কি আমাকে একটু সাহায্য করবেন না?”

আজ একজন অসহায়, সহায়-সম্বলহীন মানুষ জীবনের শেষ সীমান্তে দাঁড়িয়ে সমাজের মানবিক বিবেকের কাছে আকুতি জানাচ্ছেন। সমাজের বিত্তবান, সমাজসেবী, মানবিক হৃদয়বান ব্যক্তি এবং সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাহেব চৌকিদারের পরিবারের পক্ষ থেকে জোর আকুল আবেদন—আপনারা যে যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন। সকলের সামান্য সহানুভূতি ও আর্থিক সহায়তাই পারে একটি নিঃস্ব পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাহেব চৌকিদারকে বেঁচে থাকার নতুন আলো দেখাতে।

আরও পড়ুন

বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গলাচিপা

বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

September 26, 2026
10
বাউফলে নুরাইনপুর বাজারের প্রধান সড়কের বেহাল দশা, জনদুর্ভোগে হাজারো মানুষ
পটুয়াখালী

বাউফলে নুরাইনপুর বাজারের প্রধান সড়কের বেহাল দশা, জনদুর্ভোগে হাজারো মানুষ

September 26, 2026
6
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে পোল্ট্রি খামারিদের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
দুমকি

নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে পোল্ট্রি খামারিদের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

September 26, 2026
2
পটুয়াখালী সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে এমপি শফিকুল ইসলাম মাসুদ

4
দেশের তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ উন্নয়নের মূল মেরুদণ্ড: প্রতিমন্ত্রী নুরুল হক নূর
গলাচিপা

দেশের তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ উন্নয়নের মূল মেরুদণ্ড: প্রতিমন্ত্রী নুরুল হক নূর

September 26, 2026
10
Next Post
বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In