• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

সম্পত্তি নিয়ে বাবা-ছেলের বিরোধ, নিজের ঘরেও ঠাঁই নেই বৃদ্ধ বাবার

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 23, 2026
in পটুয়াখালী
0
সম্পত্তি নিয়ে বাবা-ছেলের বিরোধ, নিজের ঘরেও ঠাঁই নেই বৃদ্ধ বাবার
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে সম্পত্তি নিয়ে বাবা-ছেলের বিরোধ চরম আকার ধারণ করেছে। নিজের কেনা জমিতে নির্মিত ঘরেই থাকতে পারছেন না—এমন অভিযোগ করেছেন কারি আব্দুল মান্নান শিকদার। তাঁর দাবি, দ্বিতীয় বিয়ে করার পর থেকেই ছোট ছেলে মাওলানা তাজুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। একপর্যায়ে জমি ও ঘর নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়।

আরো পড়ুন

বাউফলে জমির অধিকার চাওয়ায় বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগ

দুমকিতে ‘স্বপ্নে পাওয়া ফুল’ দিয়ে চিকিৎসার দাবি, রোগী সমাগমে চাঞ্চল্য

কারি আব্দুল মান্নান শিকদারের দুই ছেলে। বড় ছেলে মো. শহিদুল ইসলাম এবং ছোট ছেলে মাওলানা তাজুল ইসলাম। বৃদ্ধের অভিযোগ, অনেক কষ্ট করে ছোট ছেলেকে পড়াশোনা করিয়েছেন। তাঁর ইচ্ছা ছিল ছেলে বড় একজন আলেম হবেন। কিন্তু প্রথম স্ত্রী মারা যাওয়ার সাত-আট মাস পর তিনি দ্বিতীয় বিয়ে করলে ছেলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে।

আব্দুল মান্নান শিকদারের অভিযোগ, নিজের লাগানো আমড়াগাছের আমড়া পাড়া নিয়ে বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তারও হতে হয়। পরে নিজের উপার্জনের টাকা দিয়ে কেনা জমিতে নির্মিত ঘর থেকেও তাঁকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে মির্জাগঞ্জে ভাড়া বাসায় বসবাস করছেন। নিজের ঘরে ফিরে যেতে আদালতের দ্বারস্থ হলেও এখনো কোনো সমাধান পাননি। তাঁর অভিযোগ, ছেলের পক্ষ থেকে তাঁকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানি এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

আব্দুল মান্নানের দাবি, ৫ আগস্টের পর তাঁর ছেলে জামায়াতের নবাবগঞ্জ ওয়ার্ডের সভাপতি হয়েছেন। এরপর থেকেই রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাঁর ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, যে জমি ও ঘর নিয়ে বিরোধ, সেটি আব্দুল মান্নান শিকদারের কেনা সম্পত্তি বলে তারা জানেন। তবে বিরোধের প্রকৃত মালিকানা ও লেনদেনের বিষয়টি নিয়ে তাদের কাছে কোনো লিখিত দলিল নেই। তাদের দাবি, বৃদ্ধ বর্তমানে ওই ঘরে বসবাস করতে পারছেন না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তবে বাবার অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা তাজুল ইসলাম। তিনি বলেন, তাঁর বাবা স্ট্যাম্পে লিখে জমিটি তাঁর কাছে বিক্রি করেছেন। এ বাবদ শহরে এসে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে জমিটি তাঁর বাবার নামে রেকর্ডভুক্ত না থাকায় এখনো দলিল করা সম্ভব হয়নি বলে জানান তাজুল।

তাজুল ইসলাম আরও বলেন, ঘরটি তিনি নিজেই নির্মাণ করেছেন। তাঁর বিরুদ্ধে বাবার করা অভিযোগ সঠিক নয়। জমি ও ঘর নিয়ে বিরোধটি সম্পূর্ণ পারিবারিক এবং এখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি বলেও দাবি করেন তিনি।

বাবা-ছেলের পাল্টাপাল্টি এই অভিযোগে এলাকায়ও তৈরি হয়েছে নানা আলোচনা। তবে জমির প্রকৃত মালিকানা ও কার দাবি আইনগতভাবে সঠিক, তা নির্ধারণে সংশ্লিষ্ট কাগজপত্র ও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বিষয়।

আরও পড়ুন

বাউফলে জমির অধিকার চাওয়ায় বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বাউফল

বাউফলে জমির অধিকার চাওয়ায় বিভিন্ন মামলা দিয়ে হয়রানির অভিযোগ

October 4, 2026
2
দুমকিতে ‘স্বপ্নে পাওয়া ফুল’ দিয়ে চিকিৎসার দাবি, রোগী সমাগমে চাঞ্চল্য
দুমকি

দুমকিতে ‘স্বপ্নে পাওয়া ফুল’ দিয়ে চিকিৎসার দাবি, রোগী সমাগমে চাঞ্চল্য

October 4, 2026
10
বাউফলে বিলবিলাস স্কুলের সভাপতি পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ
পটুয়াখালী

বাউফলে বিলবিলাস স্কুলের সভাপতি পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ

October 4, 2026
14
পটুয়াখালীতে নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচদিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষন শুরু
পটুয়াখালী

পটুয়াখালীতে নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচদিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষন শুরু

October 4, 2026
13
দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

October 3, 2026
5
পটুয়াখালীতে মহিলা পরিষদের উদ্যোগে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষন অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালীতে মহিলা পরিষদের উদ্যোগে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষন অনুষ্ঠিত

October 3, 2026
6
Next Post
তেলের দাম বাড়তেই পটুয়াখালী-ঢাকা বাসে ৫০ টাকা বেশি ভাড়া, আন্তঃজেলা রুটে সিদ্ধান্ত বৈঠকে

তেলের দাম বাড়তেই পটুয়াখালী-ঢাকা বাসে ৫০ টাকা বেশি ভাড়া, আন্তঃজেলা রুটে সিদ্ধান্ত বৈঠকে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In