• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আমতলী

আমতলী পৌর শহরে অসংখ্য খানাখন্দে বেহাল সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 22, 2026
in আমতলী
0
আমতলী পৌর শহরে অসংখ্য খানাখন্দে বেহাল সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 39;

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনার আমতলী পৌর শহরের নতুন বাজার মাছ ও সবজি বাজারের সামনের সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন বাজারে আসা এবং জেলা শহর বরগুনায় যাতায়াতকারী হাজারো মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সড়কটি পটুয়াখালী-আমতলী-বরগুনা আঞ্চলিক মহাসড়কের আওতাভুক্ত হওয়ায় অন্য কোনো সংস্থা এটি সংস্কার করছে না। কিছুদিন আগে বরগুনা সড়ক ও জনপথ বিভাগ সড়কটিতে সৃষ্টি হওয়া গর্তে ইটের সুরকি ফেলে যান চলাচল স্বাভাবিক করেছিল। তবে সড়কের সেই ইটের সুরকি উঠে গিয়ে গর্তগুলোতে বৃষ্টির পানি জমে কাদাপানিতে একাকার হয়ে গেছে।

আরো পড়ুন

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা

বরগুনা সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী নতুন বাজার-বরগুনা আঞ্চলিক মহাসড়কটি ২০২০ সালে সংস্কার করা হয়। চলতি বছর পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কটি সংস্কার করা হলেও আমতলী নতুন বাজার থেকে বরগুনার সঙ্গে সংযুক্ত আমতলী ফেরিঘাট পর্যন্ত ৮০০ মিটার সড়ক সংস্কার করা হয়নি।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে আমতলী নতুন বাজার চৌরাস্তার পাশে সবজি ও মাছ বাজারের সামনের প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারেন না। গর্তের আকার এতটাই বড় যে, অনেক সময় রিকশা উল্টে দুর্ঘটনার শিকারও হয়েছেন অনেকে।

সড়কটির পাশেই রয়েছে আমতলী পৌরসভার সবজি ও মাছ বাজার। প্রতিদিন শত শত মানুষ এই বাজারে মাছ ও সবজি ক্রয়-বিক্রয় করতে আসেন। পটুয়াখালীর কুয়াকাটা, মহিপুর, যশোর, সাতক্ষীরা, খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি বিক্রির জন্য পিকআপসহ বিভিন্ন যানবাহনে মাছ ও সবজি নিয়ে এই বাজারে আসেন ব্যবসায়ীরা। তাছাড়া, এই সড়ক দিয়েই জেলা শহর বরগুনায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। প্রতিদিন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, আমতলী নতুন বাজার চৌরাস্তা মোড় থেকে মাছ বাজারের পশ্চিম পাশ পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের গভীরতা বেশি হওয়ায় নিচের খোয়া উঠে কাদামাটি উপরে চলে এসেছে। এতে পুরো সড়ক কাদাপানিতে একাকার হয়ে গেছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাজার করতে আসা অনেকেই হোঁচট খেয়ে সড়কে পড়ে কাদাপানিতে ভিজে বাড়ি ফিরছেন। এই সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সময় অনেক গাড়ি গর্তে আটকে পড়ায় ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে বৃষ্টির পর সড়কের গর্তগুলোতে পানি জমে থাকায় বাজার করতে আসা অসংখ্য নারী-পুরুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে দেখা গেছে।

মাছ ও সবজি বাজারে আসা ক্রেতা গৃহবধূ রেশমা বেগম বলেন, ‘সড়ক বেহাল থাকায় বাজারে যাওয়ার সময় সড়কের কাদাপানিতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। বাসায় ফিরেই নোংরা কাপড় পরিবর্তন করতে হয়, অনেক সময় গোসলও করতে হয়।’

মাছ বাজারের পাইকারি আড়তদার আব্দুল বারেক প্যাদা বলেন, ‘সড়ক ভাঙা ও বড় বড় গর্ত থাকায় কোনো পাইকারই গাড়ি নিয়ে এই বাজারে আসতে চান না।’

আরও পড়ুন

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার
আমতলী

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

September 21, 2026
5
আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা
আমতলী

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা

September 21, 2026
2
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি ইয়াকুব
আমতলী

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি ইয়াকুব

September 20, 2026
2
আমতলীতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আমতলী

আমতলীতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

September 19, 2026
4
আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত
আমতলী

আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত

September 13, 2026
4
“হয় মাদক ছাড়ুন, না হয় আমতলী ছাড়ুন”—ওসি ৪০০ পিস ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক
আমতলী

“হয় মাদক ছাড়ুন, না হয় আমতলী ছাড়ুন”—ওসি ৪০০ পিস ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক

September 12, 2026
5
Next Post
মাদারীপুরে ৪৫০ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার

মাদারীপুরে ৪৫০ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In