পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহজালাল ওরফে শাহেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকার তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজালাল বাদুরা বাজারের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. দেলোয়ার হোসেন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার বসতঘর থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।








