• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 16, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ, বাড়ছে হাসপাতালের চাপ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 16, 2026
in সারাদেশ
0
সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ, বাড়ছে হাসপাতালের চাপ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই মারা গেছেন ৬৭ জন, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৬৬ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন এবং ঢাকার সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৮৩ জন রয়েছেন। এছাড়া বরিশালে ১৫৯, চট্টগ্রামে ১৬৫, খুলনায় ২৯০, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ১৩৭, রংপুরে ৬৫ ও সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।

আরো পড়ুন

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মেঝে ও বারান্দাতেও চিকিৎসা দিতে হচ্ছে। কোথাও কোথাও একটি শয্যায় একাধিক রোগী রাখার ঘটনাও ঘটছে। এতে রোগীদের পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা দিতে চিকিৎসক-নার্সদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত শয্যা, চিকিৎসক ও নার্স প্রয়োজন। শয্যা না পেয়ে অনেক রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সরকারি হাসপাতালে সক্ষমতা অনুযায়ী শয্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে বেসরকারি হাসপাতালেও রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ডেঙ্গুপ্রবণ এলাকাগুলোতে উপজেলা পর্যায়েও চিকিৎসাসেবা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার আশঙ্কা প্রকাশ করেছেন, অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাঁর পূর্বাভাস মডেল অনুযায়ী, আগামী মাসে সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, এডিস মশা শুধু দিনে নয়, রাতেও কামড়াতে পারে। তাই মশার আচরণ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন এবং মারা যান ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই মৃত্যু ৬৭ জনে পৌঁছেছে। ফলে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসটি বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে।

আরও পড়ুন

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ
সারাদেশ

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

September 15, 2026
4
গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে
সারাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

September 14, 2026
6
নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ
সারাদেশ

নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

September 9, 2026
8
আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট
সারাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট

September 9, 2026
5
মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
সারাদেশ

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

September 9, 2026
5
ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা
সারাদেশ

ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা

September 8, 2026
6

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In