• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 15, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

চর বাংলায় ৩০ একর জমি দখলের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 15, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
চর বাংলায় ৩০ একর জমি দখলের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বাংলায় স্থানীয় বাসিন্দাদের প্রায় ৩০ একর জমি দখল এবং জমিতে থাকা ধানের বীজতলা ট্রাক্টর দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কয়েকজন নিকট আত্মীয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে চর বিশ্বাস ইউনিয়ন গণ অধিকার পরিষদের সাবেক সদস্যসচিব কামাল খলিফা, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আপন চাচাতো ভাইয়ের ছেলে বাহাদুর হাওলাদার, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইদুল মোল্লা, সদস্যসচিব রাহাত, সুমন হাওলাদার ও মুছা হাওলাদারসহ ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী ট্রলারে করে চর বাংলায় যান। পরে তাঁরা স্থানীয়দের ভোগদখলে থাকা জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন

জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি

ভুক্তভোগীদের দাবি, শহিদুল মোল্লা, রাজাক মৃধা, আফজাল হাওলাদার, রফিক মোল্লা, সিকান্দার হাওলাদার ও খলিল শিকদারসহ ৪৬ জনের ভোগদখলে থাকা প্রায় ৩০ একর জমি দখলের চেষ্টা করা হয়। একই সঙ্গে জমিতে থাকা ধানের বীজতলা ট্রাক্টর দিয়ে নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

চর বাংলার বাসিন্দা খলিল শিকদার বলেন, ‘১৯৯০ সাল থেকে তিনি চর বাংলায় বসবাস করছেন। স্থানীয়রা সরকারি খাসজমি ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) কেটে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু নুরুল হক নুর এমপি হওয়ার পর তাঁর দলের লোকজন ও আত্মীয়রা ওই জমি দখলের চেষ্টা করছেন।’

খলিল শিকদারের দাবি, তিনি ছাড়াও আরও ৪৫ জনের প্রায় ৩০ একর জমি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। ‘এই জমিটুকু ছাড়া আমাদের আর কিছু নেই। আমরা সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই,’ বলেন তিনি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরেক বাসিন্দা মো. আল আমিন বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সরকারকে কর দিয়ে ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু এখন গণ অধিকার পরিষদের লোকজন তাঁদের জমি দখল করছেন বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, ‘আমরা কার কাছে অভিযোগ করব? যাঁদের কাছে বলব, তাঁরাই এখন সরকারের সঙ্গে আছেন।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা এসব জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করা হলে এলাকায় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা ও বৈধ ভোগদখল নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে গণ অধিকার পরিষদের সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে চর বাংলায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন

জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান
দশমিনা

জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

September 15, 2026
4
অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি
পটুয়াখালী

অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি

September 15, 2026
3
পটুয়াখালী

September 15, 2026
6
সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ‘গুড ড্যাডি ক্যাম্পেইন
কলাপাড়া

সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ‘গুড ড্যাডি ক্যাম্পেইন

September 15, 2026
5
কলাপাড়ায় পরিবেশ সংবেদনশীল গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা
কলাপাড়া

কলাপাড়ায় পরিবেশ সংবেদনশীল গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা

September 15, 2026
3
গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।
গলাচিপা

গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

September 15, 2026
7
Next Post
অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি

অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In